চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোসেনী দালান হামলায় সন্ত্রাস দমন আইনে মামলা

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৫:০৩ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীর হোসেনী দালানে গ্রেনেড হামলার ত্রিশ ঘন্টা পর অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। হামলাকারীদেরকে ইসলামের শত্রু বলেছেন শিয়া নেতারা। হামলার জন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায়ী বলে ধারণা পুলিশের।

শুক্রবার রাতে হোসেনী দালান চত্বরে গ্রেনেড হামলায় হতাহতের ঘটনার এক দিন পর সেখানে আলামত খোঁজেন ছায়া তদন্তকারী র‌্যাবের কর্মকর্তারা। গোরস্থানের ভেতর থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে দশম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, তাদের ধারণা কবরস্থানের ভেতর থেকে একাধিক গ্রেনেড ছোড়া হয়ে থাকতে পারে।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে কিছু সন্দেহজনক চলাফেরা দেখা গেছে। সেখান থেকে হয়তো কিছু পাওয়া যেতে পারে; আবার না-ও পাওয়া যেতে পারে।

Banglabid

গ্রেনেড হামলা ঘটনার জন্য সরাসরি কোনো মহলকে দায়ী করেননি শিয়া নেতারা। হোসেনী দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এমএম ফিরোজ হোসাইন বলেন, ‘আমাদের সঙ্গে কারো কোনো বিদ্বেষ ছিলো না। কোনো ধরণের মতভেদ ছিলো না।’

ফিরোজ হোসাইন বলেন, হামলাকারীরা নিশ্চয়ই ইসলামের শত্রু, উগ্রবাদী। এরা কখনো দেশের শান্তি চায় না। কাজটি কারা করেছে তা তদন্তসাপেক্ষে বের হবে বলে আশা করেন তিনি।

গ্রেনেড হামলার সময় হোসেনী দালানের গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর ফিরোজ হোসেন। সকালে ওই ঘটনায় সন্ত্রাস দমন আইনে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে চকবাজার থানায় দায়ের করা মামলার বাদী হন তিনি। মামলায় নিহত পরিবার সদস্যদের সাক্ষী করা হবে জানিয়েছেন তদন্ত তদারককারীরা।

Reneta

লালবাগ অপরাধ বিভাগের ডিসি মফিজ উদ্দিন আহম্মেদ জানান, এখনো নির্দিষ্ট কোনো নাম না পেলেও পুলিশ ধারণা করছে কোনো সন্ত্রাসী গোষ্ঠী ঘটনাটি ঘটিয়েছে। সংগৃহীত আলামত এবং ক্লু ধরে এগোনো হচ্ছে। এছাড়াও আহত এবং প্রত্যক্ষদর্শীদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

হামলা ঘটনার পর পরই আটক ৩ জনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশুরার‌্যাবহোসেনী দালান-হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইম ম্যাগাজিনে যেভাবে উঠে এসেছে বাংলাদেশের সংকট

পরবর্তী

হোসেনী দালান হামলায় সন্ত্রাস দমন আইনে মামলা

পরবর্তী

রাজশাহী মহানগর জামায়াতের আমীর গ্রেফতার

দুর্বৃত্তদের হামলায় নোয়াখালীর যুবলীগ কর্মী খুন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT