চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোল্ডারের ডাবল সেঞ্চুরিতে ঘোর বিপদে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অধিনায়ক জেসন হোল্ডারের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে আট নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি করেছেন হোল্ডার। ডাওরিচের সঙ্গে তার তিনশ ছোঁয়া জুটিতে ঘোর বিপদে ইংল্যান্ড।

৬ উইকেটে ৪১৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৬২৮ রানের টার্গেটে নেমে ইংলিশরা তৃতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ৫৬ রানে। শেষ দুই দিনে ১০ উইকেট হাতে থাকা ইংল্যান্ডের জয়ের জন্য দরকার আরও ৫৭২ রান।

প্রথম ইনিংসে ক্যারিবীয়দের করা ২৮৯ রানের জবাবে মাত্র ৭৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।

দল ১২০ রানে ৬ উইকেট হারানোর পর জুটি বেধেছিলেন হোল্ডার ও ডাওরিচ। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ২৯৫ রান। সপ্তম উইকেটে যা সর্বকালের তৃতীয় সর্বোচ্চ রান।

৬০ বলে ফিফটি স্পর্শ করেছিলেন হোল্ডার। ৯৯ বলে ছুঁয়ে ফেলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ডাওরিচ সেঞ্চুরি করেন ১৯৮ বলে। তারও এটি তৃতীয় সেঞ্চুরি। হোল্ডার অবশ্য ততক্ষণে পৌঁছে যান ডাবল সেঞ্চুরির কাছাকাছি। ২২৯ বলে দুইশ করে গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।

সব মিলিয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরিতে ডি সিলভার পাশে নাম তার। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে ২২৯ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন লঙ্কান কিংবদন্তি। হোল্ডারের ২২৯ বলে ২০২ রানের অপরাজিত ইনিংসে চার ২৩টি, ছক্কা ৮টি। ডাওরিচ অপরাজিত ১১৬ করেছেন ২২৪ বলে, ১১ চার ও ১ ছক্কায়।

Reneta

এদিন হোল্ডার অবশ্য পাশে বসেছেন আরও দুই গ্রেট ক্রিকেটারের। আট নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই প্রথম। আটে নেমে ডাবল সেঞ্চুরির কীর্তি আগে ছিল কেবল দুই পাকিস্তানি ইমতিয়াজ আহমেদ ও ওয়াসিম আকরামের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসহোল্ডার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএসের অনলাইন সাময়িকী দাবিকের অনুবাদ করত শরীফুল

পরবর্তী

নিখোঁজের ১২ ঘণ্টা পর ধামরাইয়ে শিশুর মৃতদেহ উদ্ধার

পরবর্তী
ধামরাই-ধামরাইয়েশিশুর মৃতদেহ উদ্ধার

নিখোঁজের ১২ ঘণ্টা পর ধামরাইয়ে শিশুর মৃতদেহ উদ্ধার

প্রাথমিক শিক্ষা-বিশেষ নিয়োগ

প্রাথমিকে বিশেষ নিয়োগ জরুরি

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT