রাজনীতি

‘হেফাজতের তাণ্ডবে বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত’

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, অফিস পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হেফাজতের তাণ্ডবে বিএনপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুধু পৃষ্ঠপোষকতাই নয় বরং এসব সহিংস ঘটনায় জড়িত ছিল বিএনপি।

মঙ্গলবার রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘হেফাজতে ইসলাম সম্প্রতি যে তাণ্ডবলীলা তার শুধু পৃষ্ঠপোষকতাই নয় বরং এসব সহিংস ঘটনায় জড়িত ছিলো বিএনপি।’

“কোনো দল বা আলেম-ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি, যারা এ তাণ্ডবলীলার সাথে সরাসরি জড়িত, বাড়ি ঘরে আগুন দিয়েছে তাদের ভিডিও দেখে গ্রেপ্তার করা হয়েছে।”

বিএনপি এক যুগের বেশি সময় ধরেই আন্দোলনের হাঁক-ডাক দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা শুধু আন্দোলনই নয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং উপনির্বাচনে নির্লজ্জ ভরাডুবিই প্রমাণ করে জনগণ থেকে কারা জনবিচ্ছিন্ন।’

তার দাবি, বিএনপির গণতন্ত্র মানে ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা, ঢাকা -১০ আসনের উপনির্বাচন আর এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার।

বিষয়:বিএনপি রাজনীতি হেফাজতের তাণ্ডব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…