চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্তিম বুদ্ধিমত্তার চমক নিয়ে এলো হুয়াওয়ে মেট ১০

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
২:১৯ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
হুয়াওয়ে মেট ১০

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট ১০ এবং মেট ১০ প্রো উন্মোচন করেছে হুয়াওয়ে। অন্যান্য ফিচারের পাশাপাশি স্মার্টফোন দুটিতে জোর দেওয়া হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার দিকে।

স্মার্টফোন দুটিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন চিপসেট কিরিন ৯৭০ প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে নিউরাল নেটওয়ার্ক প্রসেসিং ইউনিট (এনপিইউ)। মেট ১০ স্মার্টফোনে আছে ৫.৯ ইঞ্চি এবং মেট ১০ প্রো’তে আছে ৬ ইঞ্চি ফুলভিউ ওএলইডি ডিসপ্লে এবং এইচডিআর১০ সমর্থিত প্রযুক্তি। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে থ্রিডি গ্লাস প্রযুক্তি যাতে বেজেল নেই বললেই চলে।

হুয়াওয়ে মেট ১০-এ আছে ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট রম এবং মেট ১০ প্রো’তে আছে ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট রম। অক্টা-কোর এআরএম কোর্টেক্স সিপিইউ, প্রথমবারের মতো ১২টি কোরের মালি-জি১২ জিপিইউ এবং প্রথম এনপিইউ প্রযুক্তি যুক্ত করা হয়েছে মেট ১০ সিরিজের এই ফোন দুটিতে।

Banglabid

হুয়াওয়ে মেট ১০

ফ্ল্যাগশিপ দুটিতে আছে দুটি লাইকা রিয়ার ক্যামেরা। এর একটি ১২ মেগাপিক্সেল আরজিবি এবং অপরটি ২০ মেগাপিক্সেল মনোক্রোম ছবি তুলবে। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সামিলাক্স এইচ লেন্স। ক্যামেরার অ্যাপার্চার এফ/১.৬। রিয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রিয়েল টাইম সিন, অবজেক্ট সনাক্তকরণ এবং বোকেহ ইফেক্ট। এছাড়া আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

ফোন দুটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৮.০ ভিত্তিক ইএমইউআই ৮.০। আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যা চার্জ করা যাবে টিউইভি ফাস্ট-চার্জ প্রযুক্তিতে, খুব দ্রুতই ফোন চার্জ দেওয়া যাবে। এছাড়া ব্যাটারি সাশ্রয় করার ক্ষেত্রেও ফোন দুটিতে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছে হুয়াওয়ে।

Reneta

এ মাসের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে ফোনগুলো বিক্রি শুরু করবে হুয়াওয়ে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগকারী ইসলামী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর জানা গেল আসামি ‘অন্য ব্যক্তি’!

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন সিরিজের স্মার্ট টিভি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT