বিনোদন

হুমায়ূন স্মরণে চ্যানেল আইয়ে দিনভর যতো আয়োজন

১৯ জুলাই কিংবদন্তী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী...

হুমায়ূন আহমেদ স্মরণে চ্যানেল আইয়ে দিনভর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন আহমেদ স্মরণে চ্যানেল আইয়ে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণীয় আয়োজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিংবদন্তী কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস ১৯ জুলাই। আর এই দিনকে ঘিরে বরাবরই বেশকিছু অনুষ্ঠান প্রচার করে চ্যানেল আই। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম।

এদিন সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। এর মধ্যে রয়েছে সকাল ৭টা ৩০ মিনিটে সরাসরি গান দিয়ে শুরু। এ অনুষ্ঠানে অংশ নিবেন সেরাকণ্ঠ মীর, ক্ষুদে গানরাজ স্বর্ণা ও বাংলা গানের শিল্পী শারমীন।

অনুষ্ঠানটির পরিচালক মোস্তাফিজুর রহমান নান্টু জানিয়েছেন, শিল্পীরা হুমায়ূন আহমেদের নির্বাচিত গান পরিবেশন করবেন।

দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ তারকাকথন (সরাসরি)। পরিচালনা করবেন অনন্যা রুমা।

বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ নির্মিত ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’। এ সিনেমায় অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ, দিতি, স্বাধীন খসরু, শবনম পারভীন, চৈতী, মাজনুন মিজান, রূপক, ফারুক আহমেদ প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে তারই নির্মিত নাটক ‘মায়াবতী’। এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিপাশা হায়াত, মোজাম্মেল হোসেন, ফারুক আহমেদ দীহান, এম. আর. জুনায়েদ মিঠু প্রমুখ।

বিষয়:চৈতী চ্যালেঞ্জার জয়ন্ত চট্টোপাধ্যায় তানিয়া আহমেদ দিতি ফারুক আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…