চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান আর স্মৃতিচারণে চলছে ‘হুমায়ূন মেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

কিংবদন্তি কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন বুধবার (১৩ নভেম্বর)। এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ‘সিটি ব্যাংক চ্যানেল আই হুমায়ূন মেলা ২০১৯’।

১১টা ৫ মিনিটে শুরু হয় ‘চ্যানেল আই হুমায়ূন মেলা’র অনুষ্ঠান। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ বক্তব্য রাখেন হুমায়ূন আহমেদের বন্ধু, স্বজনসহ বহু গুণীজন।

শাইখ সিরাজ বলেন, ‘বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভার নাম হুমায়ূন আহমেদ। তিনি সত্যিকার অর্থেই মানুষকে বইমুখি করায় বিশাল অবদান রেখেছেন। কালজয়ী উপন্যাস লিখে, চলচ্চিত্র নির্মাণ করে সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।’

এরপর একে একে বক্তব্য দেন মঞ্চ সারথি ও হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করা অভিনেতা আতাউর রহমান, কবি হাসান হাফিজ,  হুমায়ূন আহমেদের অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার আব্দুল করিম, প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, সংগীতশিল্পী সেলিম খান, আকরামুল ইসলাম, তপন চৌধুরী, শাকুর মজিদ, কবি মারুফুল ইসলাম, সিটি ব্যাংকের পক্ষে কথা বলেন শাহরিয়ার জামিল খানসহ  উপস্থিত অতিথিবৃন্দ।

উপস্থিত সকলেই চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন প্রতিবছর এমন আয়োজনের ব্যবস্থা করার জন্য।

Reneta

এরপর সাড়ে ১১টায় হলুদ বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় হুমায়ূন মেলার। মেলা প্রাঙ্গণে এসময়ে হলুদ পাঞ্জাবী আর নীল শাড়ি পরে উপস্থিত ছিলেন অসংখ্য হিমু ও রূপা।

বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন হুমায়ূন মেলায়। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে স্থাপিত বিশেষ উন্মুক্ত মঞ্চে থাকছে হুমায়ূন আহমেদের লেখা গান। তার স্মরণে স্মৃতিকথা বলবেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনরা। আরো থাকছে হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। হুমায়ূন স্মরণে চিত্রাঙ্কন করছে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।

মেলাটি দিনভর সরাসরি সম্প্রচারিত হচ্ছে চ্যানেল আই টিভি, চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজ ও রেডিও ভূমি’তে।

মেলাতে হুমায়ূন আহমেদের বই, তার নির্মিত চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডিসহ বিভিন্ন ধরণের পণ্য ও সেবার পসরা দিয়ে সাজানো থাকবে স্টলগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনহুমায়ূন আহমেদহুমায়ূন মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT