চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদের জন্মদিনের প্রথম প্রহর উদযাপন

রাজীব দাস রাজীব দাস
৮:৫৪ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৬
শিল্প সাহিত্য
A A

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন। বন্ধু স্বজন ও সুহৃৎদের সঙ্গে নিয়ে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটেন পরিবারের সদস্যরা। হুমায়ূন আহমেদকে নিয়ে বিকৃত চর্চা না করার আহ্বান জানান স্ত্রী মেহের আফরোজ শাওন।

বেঁচে থাকতে জন্মদিনের প্রথম প্রহরটি বন্ধু-স্বজন আর প্রিয় মানুষদের সঙ্গে গানে আর আড্ডায় কাটাতেন হুমায়ূন আহমেদ। তিনি না থাকলেও আনন্দ আয়োজন এতটুকু কমেনি গত চার বছরে। সকলের প্রিয় সে মানুষটির ৬৮তম জন্মদিনে প্রতি বছরের মত ধানমন্ডির দখিন হাওয়ায় প্রিয় মুখগুলোর একত্রিত হওয়া।

বাবা জন্মদিনে নিষাদের উপহার
বাবা জন্মদিনে নিষাদের উপহার

দুই ছেলেকে সঙ্গে নিয়ে হুমায়ূন আহমেদের জন্মদিনের কেক কাটেন স্ত্রী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

বাবার জন্মদিনে বাবাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে দুই পুত্র নিষাদ ও নিনিত। বড় ছেলে নিষাদ বলেন,  বাবার জন্মদিনে পোস্টার বানিয়েছি। ভোরবেলায় নুহাশ পল্লীতে যাবো। ওখানে গিয়ে অনেক মজা করবো।  ছোট্ট ছেলে নিনিত বাবাকে গানে গানে শুভেচ্ছো জানায়। %e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%82%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6%e0%a7%a8

বাস্তবে হুমায়ূন আহমেদ না থাকলেও পরিবারের সদস্যদের কাছে তার অস্তিত্ব বইয়ের সেলফে, লেখার টেবিলে, বারান্দায়, সোফায় ঘরের প্রতিটি প্রান্তে এখনও বর্তমান।

লেখনীর মধ্যেই হুমায়ূন চিত্রিত করেছেন ব্যক্তির ভিন্ন ভিন্ন সত্ত্বাকে। হুমায়ূনকে বুঝতে তার ইতিবাচক চর্চা জরুরি মনে করেন স্ত্রী মেহের আফরোজ শাওন।

Reneta

তিনি বলেন, প্রতিটি সময়ে উনি এক একটি যুদ্ধ করেছেন এই প্রতিটা বিষয়  নিয়ে আমি যখন আলাপ শুনি এবং যারা ওনাকে বোঝেন, যারা ওনাকে জানেন তারা যখন হুমায়ূন আহমেদকে নিয়ে যখন আলাপ করেন, আমার অসম্ভব ভালো লাগা কাজ করে। তাই প্রতিটি মুহূর্ত মনে হয় আমি নতুন বেঁচে উঠছি।

আগামী প্রজন্মের চলার পথ তৈরি করে গেছেন হুমায়ূনের অনুসন্ধানী মন ও মনন। সেটি বহন করে নিয়ে যেতে হবে অনেকদূর, এমনটাই মনে করেন হুমায়ূন অনুসারীরা। %e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%82%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6%e0%a7%a9

হুমায়ূন অাহমেদের জন্মদিনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল বলেন, আমরা যারা বাংলাদেশে লেখালেখি করি, হুমায়ূন আহমেদ তাদেরকে শিখিয়ে গিয়েছেন একটা কলম বিভিন্নভাবে তার প্রতিভা দেখাতে পারে। এবং এখানেই হুমায়ূন আহমেদের স্বার্থকতা। বাংলাদেশে আগামী দিনে যারা সাহিত্য নিয়ে কথা বলবেন তারা হুমায়ূনকে অনুসরন করবেন।

দেশে এবং দেশের বাইরে নানা আয়োজনে উদ্যাপন করা হচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT