যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন কলেজ শিক্ষায় নতুন প্রকল্প প্রস্তাব করেছেন। এতে কলেজগুলোতে সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি টিউশন ফি সামর্থ্যরে মধ্যে রাখতে নিউ কলেজ কমপ্যাক্ট নামে ৩শ’ ৫০ বিলিয়ন ডলারের সহায়তা বাজেট থাকবে।
যুক্তরাষ্ট্রে মধ্যবিত্তের জন্য শিক্ষা অনেক ব্যয়বহুল আর শিক্ষা ঋণ নিয়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি। হিলারির মতে, শিক্ষার ব্যয় রাষ্ট্রকে নিতে হবে, কমাতে হবে শিক্ষা-ঋণের সুদের হারও। তিনি বলেন, শিক্ষার জন্য যাতে ঋণের প্রয়োজন না হয় সে কথা বলার সময় এসেছে।






