মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়নে হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিত করার একদিন পরই ওবামা তার সমর্থন ঘোষণা করেন।
প্রেসিডেন্ট পদে হিলারিকে ‘সবচেয়ে যোগ্য’ মনে করেন বারাক ওবামা। ওবামার সমর্থন পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন হিলারি।
প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ইতিহাসের পাতায় নাম লেখান ওবামা। মনোনয়ন পেলে হিলারিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। আর নির্বাচিত হলেও হিলারিই হবেন দেশের প্রথমপ্রেসিডেন্ট।
প্রার্থীদের মনোনয়নের চূড়ান্ত ঘোষণা আসবে জুলাইয়ে।









