অপরাধ

হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে, যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ রিয়াজ উদ্দিন সিপাইকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে।

নিজস্ব গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় রিয়াজ উদ্দিন সিপাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার(লিগ্যাল এন্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান।

মো. মাহিদুজ্জামান জানান, গত তিন বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর, ধনিয়া ও গেন্ডারিয়া এলাকায় হিযবুত তাহরীরের একজন সমন্বয়ক হিসেবে কাজ করছিল রিয়াজ উদ্দিন। মাঠ পর্যায়ে সংগঠকের ভূমিকা পালনের পাশাপাশি অনলাইন ভিত্তিক সদস্য সংগ্রহ,  প্রচারণাসহ বিভিন্ন কাজ করে আসছিল সে।

দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টা, সরকার পতন ও খেলাফত প্রতিষ্ঠার জন্য সেনাকর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা এবং সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল রিয়াজ উদ্দিন।

রিয়াজের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মো. মাহিদুজ্জামান।

বিষয়:এন্টি টেররিজম ইউনিট হিজবুত তাহরীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…