অপরাধ

‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ

গ্রেপ্তার ১

Portrait of a young man with a beard wearing a blue shirt. Channel i News - চ্যানেল আই নিউজ

A young man with a beard and dark hair, dressed in a blue shirt, looking directly at the camera against a plain background. Channel i News – চ্যানেল আই নিউজ

অনলাইনে ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চালিয়ে আসছিল আনসার আল ইসলামের সদস্য মো. সারোয়ার হোসেন।

গতকাল বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নওগাঁ পৌরসভা সংলগ্ন কাচারী রোড এলাকা থেকে তাকে আটক করে পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

আজ বৃহস্পতিবার এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তার মো. সারোয়ার ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করেছে। তাছাড়া সে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট করে আসছিল।

নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল।

আটক সারোয়ার উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহবান করে আসছিল।

সারোয়ার আলিফ ও মুসলিম ফৌজ নামেও পরিচিত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং ছয়টি উগ্রবাদী বই জব্দ করা হয়। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘‘আনসার আল ইসলাম’’ এর সদস্যপদ গ্রহণ, সমর্থন, এবং অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত করায় তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা (নং-২৯) করা হয়েছে।

বিষয়:এন্টি টেররিজম ইউনিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…