অপরাধ

‘লোন উলফ মুজাহিদীন’ ব্যানারে জিহাদের প্রস্তুতি নিচ্ছিল

Two armed police officers with a man in the middle, all wearing masks. Channel i News - চ্যানেল আই নিউজ

Two police officers in uniform holding guns stand beside a man in casual clothes, all wearing face masks. Channel i News – চ্যানেল আই নিউজ

জঙ্গিবাদী প্রচার-প্রচারণা, জননিরাপত্তা বিপন্ন করে ত্রাস সৃষ্টি ও জিহাদের উদ্দেশ্যে ‘লোন উলফ মুজাহিদীন’ গ্রুপে প্রস্তুতি গ্রহণ করছিল মো. সবুজ শেখ (২৬)।

তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য।

মঙ্গলবার রাতে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এর একটি দল গোপন সংবাদ ও নিজস্ব ইন্টেলিজেন্সের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাব এলাকার সুলতানবাগ থেকে তাকে গ্রেপ্তার করে।

সেসময় এবিটি সদস্য মো. সবুজ শেখ’কে তল্লাশি করে জঙ্গিবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, জিজ্ঞাসাবাদে মো. সবুজ শেখ নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। মো. সবুজ অনলাইনে ‘সত্যের সন্ধানে’ নামক ফেসবুক আইডি ব্যবহার করে আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতী ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তিনি’লোন উলফ মুজাহিদীন’ গ্রুপে জঙ্গীবাদী প্রচার-প্রচারণা, জননিরাপত্তা বিপন্ন করে ত্রাস সৃষ্টি ও জিহাদের প্রস্তুতি গ্রহণ করছিল।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।

বিষয়:আনসারুল্লাহ বাংলা টিম এন্টি টেররিজম ইউনিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…