চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্পদামে দামী ফোন বিক্রিতে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ পূর্বাহ্ণ ১৩, জুন ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A
প্রযুক্তি ও গাড়ির প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে বিভিন্ন নামে মোবাইল ফোন বিক্রির পেইজ খুলে অল্প দামে বিভিন্ন নামি-দামি ফোন বিক্রির বিজ্ঞাপন দিত।

সাধারণ জনগণ ওই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে ৫০০ টাকা বুকিং মানি হিসেবে দেওয়ার জন্য বলা হতো। পরে প্রতারক চক্রের সদস্যরা ফোন আনলকসহ বিভিন্ন আজুহাত দেখিয়ে আরো টাকা আদায় করত।

অনলাইনে প্রতারণার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আটক ব্যক্তিরা হলেন-মো. আব্দুল আল মুকিত কাউসার, মো. তুর্যাউল হোসেন তুর্য, জুলহাস হোসেন ওরফে শয়ন, মো. মনির হোসেন, মো. রাসিব বিশ্বাস ও মো. মাহফুজ বিশ্বাস ওরফে মাহফুজ। তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, ১৮ টি মোবাইল ফোন এবং দুটি হার্ডডিস্ক এবং প্রতারণার কাজে ব্যবহৃত মোট ৩৬টি ফেইসবুক পেইজের তথ্য উদ্ধার করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজ ইবে ফোন স্টোর ব্যবহার করে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ফোনসহ অন্যান্য পণ্য বিক্রি করছে একটি চক্র। এমন খবর পেয়ে সোমবার রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালায় এটিইউ। অভিযানে ছয়জন প্রতারককে আটক করা হয়।

এটিইউ জানায়, সাধারণ জনগণ যখন এই প্রতারণা বুঝতে পারতো, তখন প্রতারক চক্রের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত। কিছু ক্ষেত্রে তারা তাদের ফেইসবুক পেইজগুলো কিছুদিনের জন্য বন্ধ রাখতো এবং অন্য নামে নতুন ফেইসবুক পেইজ খুলে প্রতারণা অব্যাহত রাখত।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ: এন্টি টেররিজম ইউনিটপ্রতারণা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনাকে সহজে হটানো যাবে না: ওবায়দুল কাদের

পরবর্তী

ভারতে বহুতল ভবনে ভয়াবহ আগুন

পরবর্তী
ভারতের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বহুতল ভবনে ভয়াবহ আগুন

ইউক্রেনের দখলকৃত গ্রাম মুক্তির জন্য যুদ্ধরত সৈনিক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার দখলকৃত ৭টি গ্রাম মুক্ত করেছে ইউক্রেন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT