অর্থনীতি

হিমায়িত চিংড়ি রফতানি বন্ধের আশঙ্কা

হিমায়িত চিংড়ি রফতানি বন্ধের আশঙ্কা

প্যাকেজিং শিল্পের কাচামাল সংকটে খুলনা অঞ্চলের সবগুলো প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানা বন্ধের ঝুঁকিতে পড়েছে। এতে হিমায়িত চিংড়ি রপ্তানিও পড়েছে বন্ধের আশঙ্কায়।

খুলনা অঞ্চলের ৬০টি হিমায়িত চিংড়ি প্রক্রিয়াজাতকরন কারখানার মধ্যে সচল ৪০টি প্রতিষ্ঠান প্রতি বছর দেড় লাখ মেট্রিক টন চিংড়ি রপ্তানি করে।

এসব কারখানার চাহিদানুযায়ী খুলনায় গড়ে ওঠে ৮টি প্রিন্টিং ও প্যাকেজিং প্রতিষ্ঠান। কিন্তু নানা জটিলতায় কাচামাল আমদানি না করতে পেরে সঙ্কটে পড়েছে প্রতিষ্ঠানগুলো।

প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও কার্টুন সামগ্রী রফতানির অনুমতি না পাওয়ায় সৃষ্টি হয়েছে অচলাবস্থার।

হিমায়িত মৎস্য ও চিংড়ি রপ্তানিকারকরা বলছেন, প্যাকেজিং সামগ্রী উৎপাদন ও সরবরাহ বন্ধ হয়ে গেলে খুলনা অঞ্চল থেকে হিমায়িত মৎস্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…