অন্যান্য

হিমাল‌য়ের ‘মেরা পর্বত’ শিখ‌রে বাংলাদেশের পতাকা

হিমাল‌য়ের ‘মেরা পর্বত’ শিখ‌রে বাংলাদেশের পতাকা

হিমাল‌য়ের মেরা পর্বত শিখ‌রে বাংলাদেশের পতাকা উঠিয়েছেন দুইবা‌রের এভা‌রেস্ট জয়ী এম এ মু‌হিত ও তার দল। এ দ‌লে অন্য সদস্যরা হলেন কা‌জী বাহলুল মজনু, সা‌দিয়া সুলতানা ও শায়লা পার‌ভিন।

শুক্রবার মেরা পর্বত বিজয় উপলক্ষে জাতীয় প্রেসক্লা‌বে সংবাদ স‌ম্মেল‌ন ও প্রত্যর্পণ অনুষ্ঠা‌ন করে পর্বতা‌রোহী দল‌টি।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড়. হোসেন জিল্লুর রহমান ও মানবাধিকার নেত্রী সুলতানা কামাল।

বাংলা‌দে‌শের এ পর্বতা‌রোহী দল ৪ অ‌ক্টোবর নেপা‌লের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। ৭ অক্টোবর হিমালয়ের ৯৩১৭ ফুট উঁচু লুকলা বিমানবন্দর থেকে ট্রেনিং শুরু করে এবং প্রায় ৫০ কিলোমিটার হেঁটে ১২ অক্টোবর বেস-ক্যাম্পে (১৬৫৫০ ফুট) পৌঁছায়। ১৫ অক্টোবর মেরা শীর্ষে আরোহন করে। পর্বত শৃঙ্গে আ‌রোহন ক‌রে তারা দে‌শের পতাকা মে‌লে ধরেন।

‌মেরা পর্বত শিখর অভিযান‌টি প‌রিচালনা করেছে বাংলা মাউ‌ন্টেইনারিং অ্যান্ড ‌ট্রে‌কিং ক্লাব। যৌথভা‌বে স্পন্সর কর‌ছে আজিম গ্রুপ ও চ্যা‌নেল আই।

অনুষ্ঠা‌নে দলনেতা এমএ মুহিত ‘মেরা’ শিখরে উন্নীত জাতীয় পতাকাটি প্রত্যর্পণ করেন এবং অভিযানের স্লাইড দেখান।

শায়লা পারভীন ভার‌তে মাউন্টেইনিয়ারিং ট্রে‌নিং ইন‌স্টি‌টিউটে ‌প্র‌শিক্ষণ শেষ ক‌রে প্রথমবা‌রের ম‌তো অভিযানে যোগ দিয়েছে। অপর সদ‌স্যের ম‌ধ্যে বাহলুল মজনু চার‌টি ও সা‌দিয়া সুলতানা একটি ছয় হাজার মিটার পবর্তা‌রোহণ ক‌রে‌ছেন।

বিষয়:এভারেস্ট এম এ মু‌হিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…