বিশাখাপত্তমে হিন্দুস্তান পেট্রোলিয়ামের (এইচপিসিএল) প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে ঘটা এই আগুনের ভয়াবতা মারাত্মক। আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, আগুন লাগার সংবাদ পেয়েই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট চেষ্টা চালাচ্ছে আগুন নিভাতে।
তবে এখনও পর্যন্ত আগুনের ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেল পরিশোধন ইউনিটের পাইপলাইনে বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে।
প্ল্যান্টের কর্মীদের দাবি, আগুন লাগার সময় ৬ কর্মী ঘটনাস্থলে ছিলেন। তাদের কোনো খোঁজ মিলছে না।









