চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিটলারের মতো হত্যার পরিকল্পনা করেছিলো নিজামী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

‘হিটলার নিজে কোনো হত্যাকাণ্ডে অংশ নেয়নি। সে কেবল পরিকল্পনা করেছিলো। হিটলারের মতো পরিকল্পনা করেছিলো আলবদর বাহিনীর নেতা নিজামী। তারা মুক্তিকামী মানুষদের হত্যার পরিকল্পনা করেছিলো। অন্যরা এই পরিকল্পনা বাস্তবায়ন করে হত্যাকাণ্ড ঘটায়।’ মতিউর রহমান নিজামীর বিপক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করতে গিয়ে এমন উদাহরণ দিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

সংবাদ সম্মেলনে এটর্নি জেনারেল আরো বলেন, নিজামী একজনকে গলাকেটে হত্যার চেষ্টা চালিয়েছিলো, সেই আক্রান্ত ব্যক্তি নিজেই এই ঘটনার সাক্ষী দিয়েছেন। আরেকটি চার্জ, চার্জ নাম্বার চারে বলা হয়েছে, মেগা ঠাকুর নামে একজনের বাড়িতে ৯ জনকে হত্যা এবং দুই জনকে ধর্ষণ করার সময় নিজামী ছিলেন বলে সাক্ষ্য দিয়েছে।

চার্জ নাম্বার ছয়ে মুক্তিযোদ্ধাদের উপর যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করে এবং একটি গ্রামে বহু লোককে মেরে ফেলে। সেখানেও সাক্ষীরা মতিউর রহমান নিজামীর কথা উল্লেখ করেছেন। ১৬ নাম্বার বুদ্ধিজীবী হত্যার চার্জ। শুধু বুদ্ধিজীবীর পরিবার নয়, সারাদেশের মানুষ বুদ্ধিজীবী হত্যার বিচার চায়। সেটা হতে পারে মৃত্যুদণ্ড দেয়ার মধ্যে দিয়েই।

Banglabid

এতসব সাক্ষী উপস্থাপনের পর আদালত নিজামীর সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার সাক্ষী চান। তখন রাষ্ট্রপক্ষ বলেন, উনার একটি লেখা আছে আলবদর বাহিনীর উপর সেখানে তিনি যা লিখেছেন, যেভাবে আলবদরদের উৎসাহিত করেছেন, সেটাই সাক্ষী হিসেবে যথেষ্ট। সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ত হতে হবে এমন নয়, তার পরিকল্পনাতে বহুলোক মারা গেলেও তিনি অপরাধী হবেন। এটি সাধারণ হত্যাকাণ্ডের বিচারের মতো বিচার না। এমনটাই হয়েছিলো হিটলারের ক্ষেত্রে। তার মতো আলবদর কর্মীদেরও পরিকল্পনা ছিলো মুক্তিকামীদের হত্যা করা।

আসামীরা স্বীকার করেছে আলবদর গঠিত হয়েছিলো জামায়াতে ইসলামের কর্মীদের দ্বারাই।

৮ ডিসেম্বর মতিউর রহমান নিজামীর আপিলের উপর পাল্টা যুক্তি উপস্থাপন করবে আসামীপক্ষ। এর মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শেষ হতে পারে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিজামীমতিউর রহমান নিজামীযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT