আন্তর্জাতিক

হিজাব বিতর্কে কর্নাটকে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

Protesters with hijab and masks hold signs demanding constitutional rights. Channel i News - চ্যানেল আই নিউজ

Protesters wearing hijabs and masks hold signs advocating for hijab as a constitutional right during a demonstration. Channel i News – চ্যানেল আই নিউজ

হিজাব বিতর্কে ভারতের কর্ণাটকে আগামী তিন সব স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোম্মাই শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন।

এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।

এক মাস আগে উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজের ৫ ছাত্রীর হিজাব নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিষয়টি নিয়ে কর্নাটক হাইকোর্টে শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

আনন্দবাজার’র অনলাইন প্রতিবেদনে বলা হয়, আদালতে শুনানি শুরুর ঠিক আগে মুখ্যমন্ত্রী টুইট করে স্কুল-কলেজ তিন দিনের জন্য বন্ধের নির্দেশ দেন।

বিষয়:কর্ণাটকে হিজাব আন্দোলন কর্নাটক হিজাব হিজাব বিতর্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…