চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজাব খুলতে বলায় কলেজ শিক্ষিকার পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বেশ কিছু দিন ধরেই ভারতের কর্ণাটকে হিজাব বির্তক নিয়ে উত্তেজনা চলছে। এবার কর্ণাটকের একটি বেসরকারি কলেজের ইংরেজী বিভাগের শিক্ষিকাকে কলেজে প্রবেশের সময় হিজাব খুলতে বলায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে ওই কলেজ শিক্ষিকা জানিয়েছেন মূলত আত্মসম্মানের জায়গা থেকেই তিনি পদত্যাগ করেছেন।

দ্য প্রিন্ট এর প্রতিবেদনে বলা হয়, পদত্যাগ করা ওই শিক্ষিকার নাম চাঁদনি নাজ। তিনি তিন বছর যাবৎ কর্ণাটকের তামাকুরুতে ইংরেজী বিভাগের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

তিনি জানান, এ তিন বছর আমি প্রত্যেক দিনই হিজাব পরে কলেজে এসেছি। এর আগে কখনও কোনও ধরনের বাধার মুখে পড়িনি। এবারই প্রথম আমাকে হিজাব খুলে কলেজে প্রবেশ করতে বলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলেছে, কোনও প্রকারের ধর্মীয় প্রতীক পরে কলেজে প্রবেশ নিষেধ।

তিনি আরও বলেন , হিজাব খুলতে বলায় আমার আত্মসম্মানে লেগেছে। তাই আমি পদত্যাগ করেছি।

তবে হিজাব খুলতে বলার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ মঞ্জুনাথ। তিনি বলেন, আমি বা কলেজের কেউই তাকে হিজাব খুলে প্রবেশ করতে বলিনি।

Reneta

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।

কর্ণাটকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ৬ মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করার পর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্ণাটকের হিজাব বিতর্কভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT