ক্রিকেট

হায়দ্রাবাদের কোচিংয়ে লারা, ক্যাটিচ-মুরালিধরনের সাথে স্টেইনও

বিজেপি নেতা অমিত শাহের ছবি, জনসভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেপি নেতা অমিত শাহ জনসভায় বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে অন্যান্য নেতাকর্মী ও জনতা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলের আসছে আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের কোচিং প্যানেলে যুক্ত হলেন ব্রায়ান লারা ও ডেল স্টেইন। বৃহস্পতিবার নিশ্চিত খবর দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সানরাইজার্স বলেছে, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ব্যাটার লারা যোগ দেবেন দলটির ব্যাটিং কোচ ও পরামর্শক হিসেবে। আইপিএলে ৯৫ ম্যাচ খেলে ৯৭ উইকেট নেয়া সাউথ আফ্রিকান পেসার স্টেইন আসছেন পেস বোলিং কোচ হয়ে।

অন্যদিকে ট্রেভর বেলিসের বিদায়ের পর দলটির কোচের দায়িত্বে ফিরে আসছেন টম মুডি। গত আসরে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার সাইমন ক্যাটিচ হয়েছেন সহকারী কোচ। ভারতের সাবেক ব্যাটার হেমাং বাদানীর উপর বর্তেছে ফিল্ডিং কোচের দায়িত্ব। গত আসরে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচের দায়িত্বে ছিলেন।

স্পিন বোলিং কোচের দায়িত্বে বহাল থাকছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধরন। দলবদলের আগেই রিটেনশন পর্বে কেন উইলিয়ামসন, উমরান মালিক এবং আব্দুল সামাদকে ধরে রেখেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।

বিষয়:আইপিএল আইপিএল-২০২২ মুড়ি মুরালিধরন লারা স্টেইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…