চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদে সিংহের শরীরে করোনা, নতুন আতঙ্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০৫, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হায়দরাবাদের চিড়িয়াখানায় ৮ এশিয়ান সিংহ করোনা পজিটিভ হয়েছে। এরপর ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক!

প্রশ্ন উঠেছে মানুষের দেহ থেকে পশুদের মধ্যে কি করোনা সংক্রমণ ছড়াচ্ছে? আর যদি ছড়ায় তা হলে কি তা আরও ভয়াবহ রূপ নিয়ে পশুদের থেকে মানুষের মধ্যে ফের সংক্রমণ ঘটতে পারে?

আনন্দবাজার পত্রিকা বলছে, সম্প্রতি হায়দরাবাদের চিড়িয়াখানার ৮ সিংহের মধ্যে করোনা সংক্রমণ মিলেছে। হাঁচি, খাবারে অনীহা ইত্যাদি লক্ষণ দেখেই নাক এবং গলা থেকে নমুনা নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল সিংহগুলোর। এই প্রথম ভারতে চিড়িয়াখানার কোনো পশুর মধ্যে করোনা সংক্রমণ মিলল।

এতে করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের। যদিও মানুষের থেকেই সিংহগুলো সংক্রামিত হয়েছে কি না তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। কিন্তু তাদের কাছে উদ্বেগের বিষয় হল, মানুষের থেকে পশুদের সংক্রমণ ঘটলে এবং সেই ভাইরাস পশুদেহে রূপ বদলে (মিউটেশন ঘটিয়ে) পুনরায় মানুষের শরীরে প্রবেশ করে তা হলে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সে জন্য সিংহগুলোকে নজরে রাখা খুব দরকার বলে মনে করেন সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির অধিকর্তা চিকিৎসক রাকেশ মিশ্র।

তিনি বরেন, সিংহগুলোকে নজরে রাখা হয়েছে। যাতে তাদের থেকে আর কোনো পশুর মধ্যে সংক্রমণ না ছড়িয়ে পড়ে তার জন্য তাদের আলাদা করে রাখা হয়েছে। মানুষের মতো একই চিকিৎসা চলছে তাদের। পাশাপাশি ভাইরাল লোড যাচাইয়েরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

Reneta

পশুদেহে সংক্রমণের প্রমাণ মেলায় পোষা প্রাণীদের দেহে করোনা হতে পারে কিনা তা নিয়ে গবেষণা চলছে। তবে নয়াদিল্লির প্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক বিপিন শর্মার মতে, সে সম্ভাবনা কম। কারণ কুকুর এবং বিড়ালের অসম্ভব রোগ প্রতিরোধ ক্ষমতা।

তার মতে, কুকুর-বিড়ালের সহজাত এবং অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই শক্তিশালী। তাই এই ভাইরাস তাদের শরীরে প্রবেশ করলেও প্রভাব ফেলতে পারেনি এখনও পর্যন্ত। যার জন্য মানুষের সংস্পর্শে থাকা সত্ত্বেও তারা সংক্রামিত হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারতসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT