চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসু চরিত্র রূপায়ণে সাহায্য করেছেন বিপাশা আপু: তিশা

হাসান আহমেদহাসান আহমেদ
৪:৪৪ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

‘আমাদের চারপাশে এমন চরিত্র অসংখ্য আছে। নির্যাতিত অনেক হাসু আছে। কেউ মুখ খোলে কেউ খোলে না। হাসু চরিত্র রুপায়ণে সবচেয়ে বেশি সাহায্য করেছেন বিপাশা আপু। শাড়ি বাছাই থেকে শুরু করে মেকআপ সব জায়গায় আপুর পরামর্শ মেনে চলেছি।’

চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ এ অংশ নিতে রবিবার চ্যানেল আই কার্যালয়ে আসেন নুসরাত ইমরোজ তিশা।কথা বলেন তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘হালদা’, এ বিষয়ক প্রতিক্রিয়া এবং অন্যান্য কাজকর্ম নিয়ে। তারকা কথনে তিশা ‘হালদা’ ছবি প্রসঙ্গে বলেন, ছবির পরিচালক তৌকীর আহমেদ হওয়াতে আগে থেকেই অনেকটা সিদ্ধান্ত নিয়েছিলাম কাজটি করব। পরে গল্প অর্ধেক শুনে কাজটি করব জানাই। কিন্তু যখন তৌকীর ভাই জানান কাজটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হবে তখন আমাদের সবার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল। পড়ে চট্টগ্রামের ভাষার টোন ঠিক রেখে অনেকটাই সাধারণীকরণ করা হয়েছিল সংলাপের।

হালদায় প্রশংসিত তিশাকাজটি করতে গিয়ে পুরো টিমকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল দর্শকের ভীড় সামলে কাজ করতে। এর জন্য ভোর চারটা থেকে দুপুর পর্যন্ত কাজ করে নিতে হতে প্রায় প্রতিদিন বলে জানান তিশা।

তারকা কথন শেষে চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজে সরাসরি কথা বলেন তিশা। সবশেষে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাদা করে কথা বলেন ‘ডুব’, ‘হালদা’ বা ‘হলুদবনি’র অভিনেত্রী।

‘হাসু চরিত্র কি নিজের দেখা কোন চরিত্র থেকে চরিত্রায়ন করেছেন কিনা?’ প্রশ্নে তিশা বলেন, আমি পুরোটাই পরিচালকের অভিনেত্রী। সাধারণত কোন চরিত্র দেখা থাকলেও তা নির্দিষ্ট করে চরিত্রের রুপ দেই না। পরিচালক যদি বুঝিয়ে দিতে পারেন চরিত্রের টেক্সচার তাহলে আর অন্য কিছুর প্রয়োজন নেই। এ ক্ষেত্রে তৌকীর ভাইয়ের ক্ষমতা অসাধারণ একজন অভিনেতাকে তার চরিত্র বুঝিয়ে দেওয়া। তিনি খুব সহজেই বোঝাতে পারেন তিনি কী চান। আর বিপাশা আপুর কারণেও এ চলচ্চিত্র করার সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ হয়েছিল। তিনি চরিত্র সম্পর্কে আমাকে এত হেল্প করেছেন তা বলার মত নয়। শাড়ির রঙ্গ কেমন হবে কিংবা মেকাপ কেমন হতে পারে তার প্রধান পরামর্শক তিনি।

হালদায় তিশাকে সবচেয়ে বেশী সহায়তা করেছেন বিপাশানতুন চলচ্চিত্র ‘স্যাটারডে নুন’ বা ‘হলুদবনির’ কি অবস্থা প্রসঙ্গে তিশা বলেন, স্যাটারডে নুন এর রিহার্সেল শুরু হয়েছে। এটি ফ্লোরে কবে যাবে তা ডিরেক্টর ভালো বলতে পারবেন। আর ফেব্রুয়ারীতে চ্যানেল আইয়ের প্রযোজনা ‘হলুদবনি’র বাকী কাজ করতে কলকাতা যাব। এখানে আমার সঙ্গে রয়েছেন পরমব্রত ও পাওলি দাম। টেলিভিশনের কোন কাজ কি করছেন প্রশ্নে তিনি বলেন, আমি আর তাহসান প্রতিবছরই ভ্যালেন্টাইন ডে’তে দর্শকের গল্পে কাজ করি। এবারও করব। ২০ ডিসেম্বরের পর গল্প চূড়ান্ত হবে। জানুয়ারীতে কাজ হবে এটি নিশ্চিত। এছাড়া অন্য কোন কাজ করছিনা।

Reneta

‘হালদা’ চলচ্চিত্রটি মোস্তফা সরয়ার ফারুকী প্রিমিয়ারে দেখে পরিচালক এবং তিশার অভিনয়ের দারুন প্রশংসা করেছেন বলে জানান তিশা।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT