চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ ভবন এলাকায় আন্ডারপাস নির্মাণের পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, বিশাল আকারে দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবন এলাকায় আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার সংসদ ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং গণপূর্ত অধিদপ্তরের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত সভা করার সুপারিশ করা হয় হয়।

স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম।

সভায় কমিটি ঠাকুরগাঁও জেলার হরিপুর এবং রানীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জনবল নিয়োগ দিতে বিলম্বিত হলে সংযুক্তি আদেশের মাধ্যমে লোকবল নিয়োগ করে স্টেশন দুটি দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করে। সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় ঠাকুরগাঁও, চাঁদপুর, শেরপুর ও হবিগঞ্জ জেলায় গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়।

কমিটি সংসদ সদস্য ভবনের জরুরি সেবা (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক লোকবল উপস্থিত রাখার সুপারিশ করে।

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: আন্ডারপাস নির্মাণসংসদীয় স্থায়ী কমিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসু চরিত্র রূপায়ণে সাহায্য করেছেন বিপাশা আপু: তিশা

পরবর্তী

মূর্তিকারিগরে প্রতিমূর্ত এক শহর

পরবর্তী
বই রিভিউ

মূর্তিকারিগরে প্রতিমূর্ত এক শহর

পুলিশের ভুয়া গোয়েন্দা সন্দেহে ব্যবসায়ীদের গাড়ি ঘেরাও. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া গোয়েন্দা ভেবে ব্যবসায়ীদের পুলিশের গাড়ি ঘেরাও

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT