চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূর্তিকারিগরে প্রতিমূর্ত এক শহর

ষড়ৈশ্বর্য মুহম্মদ ষড়ৈশ্বর্য মুহম্মদ
৫:১০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
বই রিভিউ

প্রতিটা ইটই প্রাণ পেতে চায়। কিছু একটা হতে চায়। প্রতিটি ভবনের আত্মা আছে, আছে মন। যে ভবনের আত্মা নেই সেটির প্রেতাত্মাও আছে হয়ত। ওই রকম ভবনে থাকলে গা ছমছম করতেই পারে।

‘ইট কিছু হতে চায়, ভবনের আত্মা আছে’– এসব কথা বলেছিলেন মার্কিন স্থাপত্যশিল্পী লু্ই আই কান। আমাদের জাতীয় সংসদের স্থপতি তিনি। আগেও হয়ত ইট ও ভবনকে প্রাণময় হিসেবে দেখেছেন স্থাপত্যশিল্পীরা, কিন্তু তার মতো এত আত্মবিশ্বাস নিয়ে সুস্পষ্ট উচ্চারণে কেউ বলেননি কথাগুলো। লুই আই কানকে এই কারণে আমার খুব ভালো লাগে।

ইট ও ভবনের আত্মা থাকলে হাজারো ভবন আর লাখো মানুষ নিয়ে যে শহর সে তো নিষ্প্রাণ হতেই পারে না। শহর নিজস্ব আত্মাহীন হলে, নিষ্প্রাণ হলে আমরা সহজেই টের পাই। তখন সে শহরকে বলি– না, শহরটার কোনো প্রাণ নেই। বলি– ভূতের শহর, প্রেতাত্মার শহর।

ময়মনসিংহ শহর তেমন এক প্রাণময়-মনময় শহর। ‘প্রতিটি শহরের যেমন নিজস্বতা আছে’ তেমনই আছে ময়মনসিংহ শহরেরও। সেই শহরের জীবনী লেখার চেষ্টা করেছেন জাহিদ নেওয়াজ খান। পুরো জীবনী নয়। জীবনের একাংশ মাত্র।

১৯৪৭ সালের দেশভাগের পর কেমন ছিল বাংলাদেশের (পূর্ব পাকিস্তানের) জেলা শহরগুলো। প্রগতিশীলতা, নাগরিকবোধ, স্বাধীনতার আকাঙ্ক্ষায় কীভাবে নতুন রূপ পাচ্ছিল প্রতিটি শহর। কারা গড়ে তুলছিল সেই সব শহরের আধুনিক মেজাজ ও মনন। প্রতিটি শহরের জীবনী থাকলে তা বোঝা যেত অনায়াসে।

জাহিদ নেওয়াজ খানের লেখা ‘মূর্তিকারিগর’ পড়লে যেমন বোঝা যায় ময়মনসিংহ শহরকে। দেশভাগ থেকে স্বাধীনতা পর্যন্ত সময়ের ময়মনসিংহের জীবন রচনা করেছেন তিনি। বইটি কোনো ইতিহাসের বই নয়, ঐতিহাসিক কোনো উপন্যাসও নয়। ময়মনসিংহ নামের একটি শহরের শহর হয়ে উঠার, সেই শহরের মানুষের নাগরিক হয়ে উঠার ৮৭ পৃষ্ঠার এক উজ্জ্বল দলিল। জাহিদ নেওয়াজ খান যতটা গভীর অভিনিবেশে দেখেছেন তার বেড়ে উঠার শহরকে ততটা অভিনিবেশ নিয়ে সচরাচর এভাবে দেখে না কেউ।

ময়মনসিংহ শহর নিয়ে যাদের কোনো ভাবালুতা নেই তারা ‘মূর্তিকারিগর’ পড়তে পারেন ফিকশন হিসেবে। আমার কাছে অবশ্য তা ফিকশন নয়। যে শহরের আমিও একজন সেটা তো আমার কাছে ফিকশন হতে পারে না। আমার জীবন যেমন আমার কাছে ফিকশন নয়, তেমনই নয় ‘মূর্তিকারিগর’ও।

এক নজরে মূর্তিকারিগর:
রশিদ নামে এক প্রতিমাশিল্পীকে একাত্তরের এপ্রিল মাসে ময়মনসিংহ শহরে হত্যা করা হয়। তাকে ডাকা হয় ‘একাত্তরের যীশু’ নামে ।তবে লেখক জাহিদ নেওয়াজ খানের প্রথম উপন্যাস ‘মূর্তিকারিগর’-এর গল্পটি একেবারেই রশিদের জীবনভিত্তিক নয়। উপন্যাসটি প্রথমে ভোরের কাগজের ঈদ সংখ্যায় প্রকাশ হয়। বই হিসেবে যা প্রকাশ করেছে ‘আবিষ্কার’ প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।

যেখানে পাওয়া যাচ্ছে ‘মূর্তিকারিগর
রকমারি.কম ছাড়াও ‘মূর্তিকারিগর’ পাওয়া যাচ্ছে
ঢাকা: পাঠক সমাবেশ, শাহবাগ এবং আবিষ্কার, কনকর্ড টাওয়ার, কাঁটাবন
চট্টগ্রাম: বাতিঘর
সিলেট: বইপার্ক.কম এবং বই বিচিত্রা
রাজশাহী: বিদ্যাসাগর
বগুড়া: বই বিচিত্রা
ময়মনসিংহ: আজাদ অঙ্গন

ট্যাগ: চ্যানেল আই অনলাইনজাহিদ নেওয়াজ খানমূর্তিকারিগর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদ ভবন এলাকায় আন্ডারপাস নির্মাণের পরামর্শ

পরবর্তী

ভুয়া গোয়েন্দা ভেবে ব্যবসায়ীদের পুলিশের গাড়ি ঘেরাও

পরবর্তী
পুলিশের ভুয়া গোয়েন্দা সন্দেহে ব্যবসায়ীদের গাড়ি ঘেরাও. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া গোয়েন্দা ভেবে ব্যবসায়ীদের পুলিশের গাড়ি ঘেরাও

ফুটবল খেলোয়াড় আমিনুল রিমান্ডে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ফুটবলার আমিনুল রিমান্ডে

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT