চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলগুলোতে কমছে শিশুর মানসিক বিকাশে সহায়ক কার্যক্রম

পরাগ আজিম পরাগ আজিম
৪:৩৭ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বড় স্কুলগুলোতে একসময় শিশু সংগঠনের শাখা থাকতো। তাছাড়া স্কুলগুলোতে বছরব্যাপী নানা শিক্ষা সহায়ক সাংস্কৃতিক কার্যক্রম হতো।

বর্তমানে শিক্ষার্থীদের শুধু পড়াশোনার ওপর বেশি গুরুত্ব দেয়ায় স্কুলগুলোতে শিশুদের মানসিক বিকাশে সহায়ক কার্যক্রম খুব একটা নেই। নামকরা-অচেনা সব স্কুলেরই একই অবস্থা।

মেয়েদের জন্য দেশের প্রসিদ্ধ একটি স্কুল ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ। কথা বলেছিলাম এখানকার প্রধান শাখার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে। তারা জানায়, এই স্কুলে মাঝেমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা হয়। ওইসব প্রতিযোগিতায় যারা যারা অংশ নিতে ইচ্ছুক, তাদেরকে নাম দিতে বলা হয়। যারা পারে, তারা অংশ নেয়। কিন্তু যারা পারে না, তারা অংশ নেয় না।

শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে কোন সাংস্কৃতিক কার্যক্রমের ক্লাস হয় না, বা আলাদাভাবে শেখানো হয় না। এই স্কুলে কোন শিশু সংগঠনের কার্যক্রম নেই। শিক্ষার্থীদের একটি বড় অংশ অবসরে সময় কাটায় মোবাইল ফোনে বা টিভি দেখে।

এই বিষয়ে প্রশ্ন করেছিলাম রাজধানীর বিখ্যাত গভমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের। তারা জানায়, তাদের স্কুলে শিক্ষা সহায়ক কিছু কার্যক্রম হয়, কিন্তু পড়াশোনার চাপে এগুলোতে অংশ নেয়ার খুব একটা সময় পায় না। এরপরও অবসর পেলে হয় তারা টিভি দেখে, অথবা মোবাইল ফোনে, ফেসবুকে সময় কাটায়। কোন শিশু সংগঠনের কার্যক্রমও এই স্কুলে নেই।

স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল খালেক বলেন, আগে এসব কার্যক্রম কম হতো। তিনি যোগ দেয়ার পর গত কয়েক বছর ধরে আগের চেয়ে শিক্ষা সহায়ক কার্যক্রম বেশি হচ্ছে।

Reneta

কথা বলেছিলাম ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে। তাদের স্কুলে শিক্ষা সহায়ক সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ আছে, তবে সবাই এতে অংশ নেয় না। বাইরের প্রতিযোগিতায় অনেকে অংশ নেয়। কোন শিশু সংগঠন এখানে সক্রিয় নয়। শিক্ষার্থীরা অবসর সময় কাটায় মোবাইলে গেমস, ফেসবুক, ইউটিউবে।

এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিনা বানু জানান, এখানে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক কার্যক্রম চালু আছে। তবে আগের মতো বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা বা ওইরকম বিনোদনের ব্যবস্থা নেই।

তিনি আক্ষেপ করে বলেন, ‘এখন শিক্ষার্থীরা একটু সময় পেলেই এক কোনায় বসে ফেসবুকে মগ্ন হয়ে পড়ে। আমাদের সময় এমনটি ছিলো না। আমরা ঘুড়ি ওড়াতাম, কানামাছি ভোঁ ভোঁ খেলতাম। কত আনন্দের ছিল!’

কেস স্টাডির তিনটি স্কুলের চেয়ে রাজধানীর নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের অবস্থান একটু নিচে। সেখানকার ছাত্রদের সাথে কথা বলে জানলাম, স্কুলে মাঝে মধ্যে সাংস্কৃতিক কার্যক্রম হয়, তবে নিয়মিত নয়।

বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক ফরিদা বেগম জানান, তাদের স্কুলে বছরের শুরুতে এ ধরণের কার্যক্রম বেশি হয়। বছরের শেষ দিকে পরীক্ষা ও অন্যান্য ব্যস্ততা থাকায় এগুলো সম্ভব হয়ে ওঠে না। তবে সারা বছরই এসব কার্যক্রম থাকা দরকার বলে মনে করেন তিনি।

বড় স্কুলগুলোতে খেলার মাঠ থাকলেও ছোট বা কিন্ডারগার্টেন স্কুলে তা নেই। বিশেষ করে রাজধানীতে। শিশু সংগঠনগুলোও স্কুলগুলোতে সক্রিয় নয়। খেলাধুলা বা সংস্কৃতি চর্চা ছাড়া শুধু পড়াশোনা বেষ্টিত হয়ে একটি আবদ্ধ পরিবেশে বেড়ে উঠছে শিশুরা। তাদেরকে এই আবদ্ধ পরিবেশ থেকে মুক্তি দেয়া দরকার। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনতা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কথা হয় কয়েকজন অভিভাবকের সঙ্গে। তাদের সবার একই মত। পড়াশোনা আগের চেয়ে প্রতিযোগিতামূলক হয়ে গেছে। পরীক্ষার চাপ সামলাতেই ব্যস্ত থাকতে হয় শিশুদের। বাধ্য হয়ে কোচিংয়ে দিতে হয়। হোমওয়ার্ক রেডি করতে হয়। বাচ্চারা দম ফেলার ফুরসত পায় না। বাচ্চাদের চাপ কমাতে প্রাথমিক সমাপনী পরীক্ষা উঠিয়ে ফেলার মত দিয়েছেন অনেকে।

তবে অনেকেই স্বীকার করেছেন, অভিভাবক হিসেবে তাদেরও দোষ আছে। তারা শুধু বাচ্চার ভালো রেজাল্ট চান। এজন্য যা করার তা করেন। পরিণামে হারিয়ে যায় শিশুটির অমূল্য শৈশব। বেড়ে উঠতে থাকে সংস্কৃতিবিমুখ হয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু সংগঠন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌন হয়রানির হাজারো ‘অপ্রমাণিত’ অভিযোগ চাপা দিয়েছে পুলিশ!

পরবর্তী

হাসু চরিত্র রূপায়ণে সাহায্য করেছেন বিপাশা আপু: তিশা

পরবর্তী
তিশা চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসু চরিত্র রূপায়ণে সাহায্য করেছেন বিপাশা আপু: তিশা

বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, বিশাল আকারে দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবন এলাকায় আন্ডারপাস নির্মাণের পরামর্শ

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT