বাংলাদেশ

অাবার মুক্ত বাতাসে জাফর ইকবাল

অাবার মুক্ত বাতাসে জাফর ইকবাল

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। বুধবার সকালে ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি।

৩ মার্চ বিকেলে নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল।

আহত অবস্থায় সাথে সাথেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ওই রাত ১১টা ৫৯ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই হামলাকারী ফয়জুরকে আটক করে পুলিশ।

বিষয়:ছুরিকাঘাত জাফর ইকবাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…