চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল ছেড়ে সতীর্থদের অনুশীলনেও ঘুরে গেলেন এরিকসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ১৯, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বড়সড় ধাক্কার পর ক্রিস্টিয়ান এরিকসেনকে নিয়ে সুখবর আসা অব্যাহত আছে। তার হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচারের পর ছেড়ে দেয়া হয়েছে হাসপাতাল থেকেও। বাড়িও পৌঁছে যাবেন দ্রুতই। তার আগে ডেনমার্ক তারকা ঘুরে গেছেন সতীর্থদের অনুশীলন সেশনে।

ইউরোর খেলা গড়ানোর দ্বিতীয় দিনে, দ্বিতীয় ম্যাচের ঘটনা। ফিনল্যান্ডের বিপক্ষে খেলা চলাকালীন মাঠে লুটিয়ে পড়েছিলেন এরিকসেন। তার শারীরিক অবস্থা এতটাই অবনতি হয় যে, চিকিৎসকদের একপর্যায়ে ডেনিশ তারকার বুকে হাত দিয়ে ঠেসে তথা সিপিআর পদ্ধতিতে শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা করতে হয়।

মাঠে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর এরিকসেনকে সোজা হাসপাতালে নেয়া হয়। কোপেনহেগেনে ‘বি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধের একেবারে শেষদিকের ঘটনা, মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ম্যাচের তখন ৪৩ মিনিট, ফিনল্যান্ড বক্সের কাছাকাছি ছিলেন তারকা মিডফিল্ডার।

Banglabid

এরিকসেন মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সতীর্থরা, প্রতিপক্ষ খেলোয়াড়রা ছুটে আসেন। সতীর্থরাই প্রাথমিক চিকিৎসা শুরু করেন। দ্রুত চিকিৎসা শুরু করেন দলের ডাক্তাররাও। সেসময় সতীর্থরা তাকে চারপাশ থেকে ঘিরে রাখেন।

২৯ বছর বয়সী মিডফিল্ডারকে ১৫ মিনিটের মতো মাঠেই চিকিৎসা দেয়া হয়। তারপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখন চারপাশ থেকে কাপড়ে ঘিরে রাখা হয়েছিল। সেখান থেকে সোজা হাসপাতালে।

পরে খবর আসে এরিকসেনের হৃদযন্ত্রে গোলযোগের। সিপিআর দেয়ার কারণে তার কার্ডিয়াক সমস্যার বিষয়ে শুরুতেই ধারণা দিয়েছিল গণমাধ্যম। পরে ডেনমার্ক তারকার হৃদযন্ত্রে ‘হার্ট স্টার্টার’ বসানো হয়েছে।

Reneta

সেদিন ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে, ডেনমার্ক-ফিনল্যান্ডের দুদলের খেলোয়াড়দের বিরতির সময় সাজঘরে নিয়ে ম্যাচ বন্ধ রাখেন রেফারি। শুরুতে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থার (উয়েফা) এক টুইট বার্তায় ম্যাচ স্থগিতের ঘোষণার কথা লেখা হয়।

পরে দুদলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তে খেলা মাঠে গড়ায় ফের, প্রায় দুঘণ্টা পর, ডেনিশরা সেদিন হেরে যায়। তবে বেঁচে যান এরিকসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১এরিকসেনডেনমার্কফিনল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পল ওয়াকারকে স্মরণ করলেন ভিন ডিজেল

পরবর্তী

বাড়ির উঠোনে সমুদ্র শৈবালের চাষ

পরবর্তী

বাড়ির উঠোনে সমুদ্র শৈবালের চাষ

জ্যামাইকায় বাংলাদেশি প্রার্থীদের প্রচারণা

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT