চিকিৎসার জন্য জামিনে মুক্তি পাওয়ার পর আপাতত চিকিৎসা শেষে উত্তরার বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ মাসের বেশি সময় কারাভোগের পর গত মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অস্থায়ী কেবিন ব্লক থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি।
সেখানে কার্ডিয়াক মেডিসিন স্পেশালিস্ট প্রফেসর ডা: মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে আপাতত ২ দিন চিকিৎসা শেষে দুপুরে উত্তরার বাসায় ফেরেন তিনি। ব্লক হওয়া মস্তিস্কের রক্ত নালীর চিকিৎসার জন্য ঈদের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।







