ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল তারকা পেলে বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় ভুগছেন দীর্ঘ দিন। প্রয়াসই হাসপাতালে যেতে হচ্ছে নানা সমস্যার কারণে। সবশেষ মূত্রনালির সংক্রমণে ভুগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে আশার কথা চিকিৎসার শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র মিলেছে পেলের।
দীর্ঘ দিন কোলন ক্যান্সারে ভুগছেন সাবেক বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে শনিবার পেলেকে ছেড়ে দেওয়া হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
‘পেলের ক্লিনিকাল অবস্থা স্থিতিশীল ও তিনি এখন সংক্রমণ থেকে নিরাময়ের পথে হাঁটছেন। তিনি ২০২১ সাল থেকে কোলন ক্যান্সারে ভুগছেন। যার চিকিৎসা তাকে চালিয়ে যেতে হবে। বাড়িতে বসে সেবা প্রধান করলেও পেলেকে মাঝে মাঝে হাসপাতালে আসতে হবে।’
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি নিয়মিত কেমোথেরাপির জন্য হাসপাতালে আসেন পেলে। পরে ডাক্তাররা তার মূত্রনালির সংক্রমণ শনাক্ত করলে কিছুদিন হাসপাতালে কাটাতে হয়ে ৮১ বর্ষী এই সাবেক ফুটবল কিংবদন্তিকে। তবে অবশেষে তাকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন পেলে। বর্তমানে নানা সমস্যায় ভুগছেন। সাম্প্রতিক বছরগুলিতে হিপ সার্জারি সহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন পেলে। যার ফলে ব্যথা ও হাঁটার সমস্যায় পড়তে হচ্ছে পেলেকে।








