চট্টগ্রাম

হাসপাতালে ‘একাত্তরের জননী’ খ্যাত লেখিকা রমা চৌধুরী

রমা চৌধুরী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘একাত্তরের জননী’ খ্যাত লেখিকা রমা চৌধুরী।

গত ২৪ ডিসেম্বর নিজের পোষা বিড়ালকে ধরতে গিয়ে পড়ে যান রমা চৌধুরী। এরপর হাতে ও পায়ে ব্যথা নিয়ে চট্টগ্রামের জিইসি মোড়ে মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়।

রমা চৌধুরীর সার্বিক সহযোগী আলাউদ্দিন খোকন এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া ডায়াবেটিস ও প্রেসারের সমস্যাতেও দীর্ঘদিন যাবত ভুগছেন তিনি।

রমা চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত একজন বীরাঙ্গনা। ১৯৪১ সালে চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭১ সালের ১৩ মে ভোরে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিজ বাড়িতে নির্যাতনের শিকার হন। সম্ভ্রম হারানোর পর পাকিস্তানি দোসরদের হাত থেকে পালিয়ে পুকুরে নেমে আত্মরক্ষা করেছিলেন এই নারী।

হানাদাররা গানপাউডার লাগিয়ে পুড়িয়ে দেয় তার ঘরবাড়িসহ যাবতীয় সহায়-সম্পদ। পরবর্তীতে তিনি তার উপর নির্যাতনের ঘটনা একাত্তরের জননী নামক গ্রন্থে প্রকাশ করেন। স্বাধীনতার পরে লেখালেখিকেই নিজের পেশা হিসেবে বেছে নেন তিনি।

বিষয়:রমা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…