ক্রিকেট

হাসপাতালে যেতে হচ্ছে ফ্লেচারকে

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

শঙ্কা অনেকটাই কেটে গেছে। স্থিতিশীল অবস্থায় আছেন আন্দ্রে ফ্লেচার। তারপরও তাকে যেতে হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। ডাক্তারের পরামর্শ নিয়ে করানো হবে কিছু পরীক্ষা-নিরীক্ষা।

ঘাড়ে বলের আঘাতে ফ্লেচারের মাঠ ছাড়ার ঘটনা আশঙ্কা জাগিয়েছিল। খুলনা টাইগাসের্রর ম্যানেজার নাফিস ইকবাল জানালেন বিপদ কেটে গেছে।

‘ফ্লেচার ভালো আছেন। যেহেতু ঘাড়ে বল লেগেছে ঝুঁকি না নিয়ে তাকে চেকআপের জন্য এভারগ্রিন হাসপাতালে নেওয়া হচ্ছে। তার জ্ঞান আছে, বাকিসব ঠিকঠাকই আছে। তারপরও এক্স-রে বা এমআরআই যেটাই ডক্টর সাজেস্ট করবে সেটা করা হবে।’

দারুণ ব্যাট করছিলেন খুলনার ওপেনার ফ্লেচার। রেজাউর রহমান রাজার গতিময় বাউন্সার লাগে এ ক্যারিবিয়ানের হেলমেটের খানিক নিচে, গলার অংশে। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন এ ব্যাটার।

পরে স্ট্রেচারে করে ফ্লেচারকে নেওয়া হয় ড্রেসিংরুমে। একটি করে চার-ছক্কায় ১২ বলে ১৬ রান করে রিটায়ার্ড হার্ট এ ব্যাটার। ফ্লেচারের জায়গায় ‘কনকাশন সাব’ হিসেবে নামেন সিকান্দার রাজা।

বিষয়:খুলনা নাফিস ফ্লেচার রেজাউর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…