কাঁধে ব্যাথা নিয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হয়েছে বলিউড কুইন মাধুরী দীক্ষিত। কয়েক দিন আগেই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন মাধুরী, সঙ্গে তার স্বামী শ্রীরাম নেনে রয়েছেন।
মাধুরী দীর্ঘদিন ধরে কাঁধে সমস্যায় ভুগছিলেন। এত দিন বাড়িতেই চিকিৎসা করছিলেন তার স্বামী। কিন্তু হঠাৎ করে ব্যাথা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে।
হাসপাতালে থাকা মাধুরীর অবস্থা বর্তমানে ভালো হলেও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলিউড এ অভিনেত্রীকে।







