চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি ৮৪ বছর বয়সী সৌদি বাদশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২০, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি বাদশা

সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আাজিজকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৮৪ বছর বয়সী বাদশা গলব্লাডারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সেখানকার স্থানীয় গণমাধ্যম এসপিএ জানিয়েছে।

২০১৫ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারী দেশটি পরিচালনা করছেন বাদশা সালমান। তিনি যুক্তরাষ্ট্রের বড় মিত্রও। তার মেডিকেল চেক আপ চলছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। তবে আর কোনো বিস্তারিত প্রকাশ করেনি।

এই খবরের পরে, ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি সৌদি আরবে তার নির্ধারিত একটি সফর স্থগিত করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

ইসলামের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান রাজা হওয়ার আগে জুন ২০১২ থেকে সৌদির যুবরাজ এবং ডেপুটি প্রিমিয়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তার পরে রাজসিংহাসনের উত্তরাধিকার হিসেবে আছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি রাজ্যের অর্থনীতি রূপান্তর করতে এবং তেলের প্রতি ‘আসক্তি’ নিয়ন্ত্রণ করতে সংস্কার কাজ শুরু করেছেন।

Reneta

তরুণ সৌদিদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ৩৪ বছর বয়সী এই যুবরাজ রক্ষণশীল মুসলিম রাজ্যে সামাজিক নিষেধাজ্ঞাগুলি সহজ করার জন্য নারীদের প্রশংসা পেয়েছেন। তিনি নারীদের আরও বেশি অধিকার দিয়েছেন এবং অর্থনীতির বৈচিত্র্য আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

কয়েক দশকের সতর্কতা, স্থবিরতা এবং দূরত্বের পরে দেশে ও বিদেশে রাজার সমর্থকরা তার এসব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল।

তবে মিডিয়াতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং রাজ্যে ভিন্নমত পোষণকারীদের অবদমনের কারণে আভ্যন্তরীন উদ্যম স্তিমিত হয়ে পড়ে।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পরেও তার সম্মানে কিছুটা ভাটা নেমে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবসৌদি বাদশা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT