হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

গুরুতর অসুস্থ হয়ে নয়, নিয়মিত চেকাপের অংশ হিসেবেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। এমনটাই জানিয়েছেন তার চিকিৎসকরা।
সোমবার রাত ২ টার সময় হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে নানাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার ভর্তি হয়েছেন শাহেনশাহ এবং শুক্রবারও তার চেকআপ চলেছে। ডাক্তার বলেন, বিগবিকে খুব তাড়াতাড়িই ছেড়ে দেওয়া হবে।
গেল ১১ অক্টোবর ৭৭ তম জন্মদিন পালন করেছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ে জলসার সামনে ফ্যানেদের সঙ্গে ছবি তুলে, উপহার গ্রহণ করে জন্মদিন উদযাপন করেছেন তিনি। সেই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, আরাধ্য ও শ্বেতা নন্দা।
১৯৮২ সালে শুটিং করতে গিয়ে একটি দুর্ঘনার সম্মুখীন হওয়ার সময়, হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হন অমিতাভ বচ্চন। এরপরই তার লিভারের ৭৫ শতাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছিলো চিকিৎসকরা। সেই সমস্যা এখনো রয়েছে তার।






