আন্তর্জাতিক

হাসপাতালে বেড না পেয়ে গাড়িতে মৃত্যু করোনা রোগীর

গাড়ির পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে আছে লাল গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ির পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে থাকা লাল গাড়ি, অন্য গাড়িগুলো পার্কিংয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত এক নারীকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার পরিবার। কিন্তু হাসপাতালে বেড না থাকায় অক্সিজেনের অভাবে গাড়িতেই মৃত্যু হয় ৩৫ বছর বয়সী জাগৃতি গুপ্তার।

এনডিটিভি জানায়, ভারতের দিল্লির জিআইএমএস হাসপাতালের বাইরে তিন ঘণ্টা যাবত একটি বেডের সন্ধানে ছিল তার পরিবার। কিন্তু শেষমেশ কোন বেড এমনকি অক্সিজেনের কোন ব্যবস্থা না করতে পারায় গাড়িতে মৃত্যু হয় তার।

এমন আরও ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ দিল্লির অ্যাপোলো হাসপাতালে। সেখানে করোনা আক্রান্ত এক রোগীর হাসপাতালে বেডে কোন ঠাঁই না পেয়ে মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র এক বিবৃতিতে জানান, জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে নিয়ে আসা হয়। তাকে তার অবস্থা অনুযায়ী তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়।

অন্যদিকে ভারতে আরও ভয়াবহ হয়ে উঠেছে করোনাভাইরাস। অতীতের সব রেকর্ড ভেঙে গিয়ে গত একদিনে শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে।

গত ২৪ ঘণ্টায়  দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ২ হাজার ১১০ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২২ জন মানুষের।

বিষয়:করোনাভাইরাস নারী মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…