বিনোদন

হাসপাতালে তারকাদের ভিড়

চ্যানেল আই অনলাইন সংবাদে হাসপাতালের তারকাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

খোরশেদ আলম খসরু ও আলমগীর

নায়করাজ রাজ্জাকের মৃত্যু সংবাদ শুনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। তাদের মাঝে ছিলেন চলচ্চিত্রের তিন প্রজন্মের শিল্পী, পরিচালক ও প্রযোজক। অনেকেই হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। তাদের মধ্যে ছিলেন আলমগীর, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদুল আলম খসরু, শাকিব খান, ফেরদৌস, ওমর সানী, রোজিনা, মৌসুমী, জায়েদ খান, সাইমনসহ অনেকে। তারা সংবাদমাধ্যমের কাছে তাদের অনুভূতি প্রকাশ করেন। কেউ আবার ছিলেন একেবারেই চুপ।

নায়করাজ রাজ্জাক আর নেই। আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হার্ট অ্যাটাক হওয়া অবস্থায় নায়করাজ রাজ্জাককে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়। ৬টা ১৩ মিনিটে তিনি মারা যান।

হাসপাতালে আলমগীর
হাসপাতালে আলমগীর ও খোরশেদ আলম খসরু
শাকিব খানকে ধরে কান্নায় ভেঙে পড়েন সম্রাট
শাকিব খানকে ধরে কান্নায় ভেঙে পড়েন সম্রাট
হাসপাতালে তারকাদের ভিড়, একজনের মাথায় হাত রাখছেন অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ
হাসপাতালে রাজ্জাকের স্ত্রী রাজলক্ষ্মীকে জড়িয়ে ধরে কাঁদছেন শাকিব খান
হাসপাতালে রাজ্জাকের স্ত্রী রাজলক্ষ্মী ও অন্যরা
হাসপাতালে রাজ্জাকের স্ত্রী রাজলক্ষ্মী ও অন্যরা
চ্যানেল আই অনলাইন সংবাদকর্মীরা হাসপাতালে তারকাদের ভিড়ের খবর সংগ্রহ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ
নায়করাজ রাজ্জাককে স্মরণ করছেন এই সময়ের শিল্পী সাইমন
ফেরদৌস
ফেরদৌস
মৌসুমী, আলমগীর, ফেরদৌসসহ আরও ানেকে
মৌসুমী, আলমগীর, ফেরদৌসসহ আরও অনেকে
আইরিন ও পীযুষ বন্দ্যোপাধ্যায়
আইরিন ও পীযুষ বন্দ্যোপাধ্যায়

ছবি: জাকির সবুজ ও সুদীপ্ত সাঈদ

 

 

বিষয়:রাজ্জাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…