চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে অক্সিজেন বন্ধ: ভারতে অর্ধশতাধিক শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের একটি সরকারি হাসপাতালে গত কয়েক দিনে অন্তত ৬০ শিশুর মৃত্যু হয়েছে।

অভিযোগ উঠেছে, বিল পরিশোধ না করার কারণে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়ায় উত্তর প্রদেশের হাসপাতালে এত শিশুর একসঙ্গে মৃত্যুর ঘটনা ঘটে।

চরম অব্যবস্থাপনার মধ্যে ৬০ শিশুর মৃত্যুর পর সেখানে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

উত্তর প্রদেশের কর্মকর্তারা স্বীকার করেছেন, ওই হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়ার পর সেখানে সঙ্কট তৈরি হয়েছিল। কিন্তু এ কারণে শিশুমৃত্যুর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তারা।

বিবিসি জানায়, প্রদেশের গোরখপুর জেলার বাবা রাঘব হাসপাতালে সোমবার থেকে শুরু হয়ে মাত্র পাঁচ দিনে ওই ৬০ শিশু মারা যায়। এর মধ্যে ৩০টি মৃত্যুর ঘটনা ঘটে গত দু’দিনের মাঝেই।

মারা যাওয়া বেশিরভাগ শিশু হয় নবজাতক ইউনিটে ছিল, নয়তো এনসেফালাইটিসে ভুগে চিকিৎসাধীন ছিল।

Reneta

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই সময় রোগীদের আত্মীয়-স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হাসপাতালের স্টাফদের সঙ্গে মিলে ম্যানুয়েল ব্রিদিং ব্যাগের সাহায্যে বাচ্চাদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার তীব্র চেষ্টা করছিল।

গোরখপুর জেলা কর্মকর্তা অনীল কুমার স্বীকার করেন, বিল পরিশোধ নিয়ে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে হাসপাতালের সমস্যা তৈরি হয়েছিল।

তবে তিনি এ-ও বলেন, অনেক রোগীকেই যেহেতু গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছিল, তাই অনেক শিশুর মৃত্যু এমনিতেও ঘটে থাকতে পারে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংও এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন যে অক্সিজেন সিলিন্ডারের সঙ্কটের কারণে এসব মৃত্যু ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের ডিনকে বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

জেলা প্রশাসক শনিবারই গণমাধ্যমকে জানিয়েছিলেন, অক্সিজেন সরবরাহ না থাকায় মারা গেছে শিশুরা। অথচ উত্তর প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, অন্য কারণও রয়েছে তাদের মারা যাওয়ার পেছনে। তবে সেই কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই বলা হয়নি।

প্রাপ্ত তথ্য ও দলিলাদির ভিত্তিতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অক্সিজেন সরবরাহকারী সংস্থাটি একাধিকবার হাসপাতালকে বিল মিটিয়ে দেওয়ার অনুরোধ করেছে। টাকা না মেটালে একটা পর্যায়ে যে তাদের পক্ষে অক্সিজেন দেওয়া সম্ভব হবে না, সেটাও জানিয়েছিল তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সিজেনভারতশিশুর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT