বাংলাদেশ

হাসপাতালের সিসিইউতে বীরপ্রতীক তারামন বিবি

হাসপাতালের সিসিইউতে বীরপ্রতীক তারামন বিবি

বীরপ্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থ। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন।

পরিবার জানিয়েছে, এক মাস ধরে তিনি রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি হলে তিনি কুড়িগ্রামে ফিরে যান।

৮ ফেব্রুয়ারি অবস্থার আবার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়:বীরপ্রতীক তারামন বিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…