চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের সেরা তিনে মেসি-লেভা, নেই রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আর্লিং হালান্ডের পছন্দের সেরা তিন ফুটবলারে নেই ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নরওয়ে সেনসেশনের তালিকায় জায়গা পেয়েছেন বর্তমান সময়ের আরেক মহাতারকা আর্জেন্টিনার লিওনেল মেসি।

বেশ কয়েকদিন আগে ফিফা ঘোষণা করেছে গত বছরের সেরা একাদশ। জায়গা পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ড তারকা হালান্ডও। অনুষ্ঠানে তাকে বর্তমান বিশ্বের সেরা তিন ফুটবলারের নাম জিজ্ঞেস করা হলে খুব একটা সময় নেননি ২১ বর্ষী গোলমেশিন।

হালান্ড সেরা তিনের কথা বলতে যেয়ে সবার আগে টেনেছেন বায়ার্নের পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কি। রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চম্যান করিম বেনজেমার নাম বলেছেন তারপর। পিএসজির লিওনেল মেসিকে বলেছেন সবসময়ই অসাধারণ।

‘এটি একটি দারুণ প্রশ্ন। আমার মনে হয় শুরুতেই লেভান্ডোভস্কির নাম নেয়া উচিত। তারপর চাইবো বেনজেমাকে। বেনজেমা অনেক ভালো খেলছে। এছাড়া মেসি তো সবসময়ই অসাধারণ। বেনজেমা এবং মেসি থাকবেন দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে।’

গত এক দশক ধরে ফুটবলে রাজত্ব করে চলেছেন রোনালদো-মেসি। রোনালদো ম্যানইউতে প্রত্যাবর্তনের পর থেকে জড়িয়ে আছেন দলের অভ্যন্তরীণ বেশকিছু ঝামেলায়। গোলের চাকাও ঘুরছে না সেভাবে।

অন্যদিকে মিউনিখ তারকা লেভান্ডোভস্কি কয়েক বছর ধরে ভালোই টক্কর দিচ্ছেন গোলের খাতায়। এ বছর জিতেছেন টানা দ্বিতীয় ফিফার সেরা খেলোয়াড়ের পুরষ্কার। হালান্ডও কম যাচ্ছেন না। দুই মৌসুমে বরুশিয়ার হয়ে ৭৯ ম্যাচে করে ফেলেছেন ৮০ গোল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফাবেনজেমামেসিরোনালদোলিড স্পোর্টসলেভান্ডোভস্কিহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT