বিনোদন

‘হালদা’র দর্শকদের সঙ্গে তৌকীর-বিপাশা

হালদার প্রচারণায় তৌকীর-বিপাশা

হালদার প্রচারণায় তৌকীর-বিপাশা

‘জয়যাত্রা’ দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন দেশের অভিনেতা তৌকীর আহমেদ। এরপর একে একে নির্মাণ করেছেন রুপকথার গল্প, দারুচিনি দ্বীপ এবং বহুল প্রশংসিত ছবি ‘অজ্ঞাতনামা’। আর এবার নির্মাণ করলেন তুমুল আলোচিত ছবি ‘হালদা’। ডিসেম্বরের প্রথম দিনে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে এরইমধ্যে দেশজুড়ে দর্শকের আগ্রহ দেখার মতো। প্রথম দিনের হল রিপোর্টগুলো ইতিবাচক ফলাফল জানান দিচ্ছে।

দর্শকদের সঙ্গে তৌকীরের সেলফি
দর্শকদের সঙ্গে তৌকীরের সেলফি

অন্যদিকে ছবির প্রচারণায় দিনভর ব্যস্ত সময় পাড় করছেন নির্মাতা। মুক্তির প্রথম দিনেই স্ত্রী ও অভিনেত্রী বিপাশা হায়াতকে নিয়ে তিনি হাজির হয়েছিলেন ‘থিয়েটার থ্রেড’-এর আমন্ত্রণে রাজধানীল শ্যামলী সিনেপ্লেক্সে।

থিয়েটার থ্রেড মূলত দেশীয় চলচ্চিত্রে প্রচার ও প্রসারে স্বেচ্ছাসেবী একটি তারুণ্য নির্ভর দল। যারা গেল বছরে ব্যবসাসফল ছবি ‘আয়নাবাজি’র মুক্তির সময়েও সোশাল সাইটে প্রচারণা চালিয়ে ছিল। ইভেন্টের আয়োজন করে তারা প্রেক্ষাগৃহে সিনেমা দেখার আয়োজন করতেও দেখা গেছে। যেখানে হাজির হন অসংখ্য তরুণ, সিনেপ্রেমীর দল। ‘হালদা’র ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি।

দর্শকদের সেলফিবাজি থেকে রক্ষা পাননি বাবু...‘হালদা’র মুক্তির আগেই ফেসবুকে ‘হালদা উইথ থিয়েটার থ্রেড’ নামে ইভেন্ট তৈরি করা হয়েছিল। মুক্তির প্রথম দিনেই থিয়েটার থ্রেডের সঙ্গে ছবিটি দেখতে শুক্রবার দুপুরে রাজধানীর শ্যামলী সিনেপ্লেক্সে হাজির হয়েছিল প্রায় শ’দুয়েক তরুণ তরুণী। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানান ‘থিয়েটার থ্রেড’-এর সদস্য ও তাদের ইউটিউব চ্যানেলটির উপস্থাপক সৈয়দ নাজমুস সাকিব।

হালদা’ দর্শকদের সঙ্গে ছিলেন বিপাশা-রুনা খানওথিয়েটার থ্রেড-এর আমন্ত্রণে শ্যামলী সিনেপ্লেক্সে এদিন দুপুরের শো’টি পুরো হাউজফুল ছিল। দর্শকরা যখন ‘হালদা’য় ডুবে ছিলেন তখন সস্ত্রীক সিনেপ্লেক্সে প্রবেশ করেন নির্মাতা তৌকীর আহমেদ। এসময় তাদের সঙ্গে ছিলেন ছবির অন্যতম তিন চরিত্র জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু এবং রুনা খান। ছবি শেষ হওয়ার পর সবাই যখন নির্মাতাসহ ছবির অন্যান্য অভিনেতাদের দেখতে পান তখন সবাই কিছুটা সারপ্রাইজ হন! এসময় তাদের সঙ্গে ‘থিয়েটার থ্রেড’-এর আমন্ত্রণে আসা দর্শকরা সেলফি ও খোশগল্পে মাতেন। এমন ইভেন্ট করে বাংলা চলচ্চিত্র দেখানোর এই প্রয়াসের উদ্যোক্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তৌকীর।

ছবি: ‘থিয়েটার থ্রেড’-এর সৌজন্যে

বিষয়:জাহিদ হাসান তৌকীর বিপাশা রুনা খান হালদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…