হার্ভে ওয়েনস্টেইনকে নিয়ে সিনেমা বানাবেন ব্র্যাড পিট

Two men in formal attire walking on a busy city street, surrounded by onlookers and tall buildings. Channel i News – চ্যানেল আই নিউজ
হলিউডের আলোচিত-সমালোচিত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে তৈরি হচ্ছে সিনেমা। সিনেমাটি প্রযোজনা করবেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট।
প্রযোজনার দায়িত্ব নিলেও এই ছবিতে অভিনয় করছেন না ব্র্যাড পিট। মূল দুই চরিত্রে দেখা যাবে ক্যারি মুলিগান ও জো কাজানকে। তারা সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। হার্ভে ওয়েনস্টাইনের নানা কুকীর্তির ঘটনা প্রকাশ্যে আনতে দেখা যাবে এই দুজনকে।
ব্র্যাড পিটের প্রযোজনা প্রতিষ্ঠান প্ল্যান বি এবং অন্নপূর্ণা পিকচার্স ছবির গল্পের স্বত্ব কিনে নিয়েছে। ছবির গল্প তৈরি হয়েছে যেই নারীকে ঘিরে যার অভিযোগের প্রেক্ষিতে হার্ভে ওয়েনস্টেইনকে নিয়ে তদন্ত হয়েছে এবং শাস্তি দেয়া হয়েছে।
হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণসহ যৌন হয়রানির দুই ডজনের বেশি অভিযোগ আছে। ধর্ষণ ও হেনস্থার অভিযোগে হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের আদালত। যদিও হার্ভে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সম্মতি ছাড়া তিনি কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করেননি।
হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসতে শুরু করে। যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাশট্যাগ ‘#মিটু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন।






