চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারিকেন ফ্লোরেন্স: যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সংযোগহীন দশ হাজার ঘরবাড়ি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

হারিকেন ফ্লোরেন্সের প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অনেক এলাকায় দমকা বাতাস ও বৃষ্টির পরিমাণ বাড়ছে। এরই মধ্যে প্রায় দশ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে। এচাড়া প্রচণ্ড বাতাসে ছিটকে পড়েছে অসংখ্য বাড়ি।

মার্কিন আবহাওয়া অধিদপ্তর হারিকেনটির মাত্রা ১-এ নামিয়ে আনলেও প্রাণঘাতী এ ঝড় নর্থ ও সাউথ ক্যারোলাইনা এবং ভার্জেনিয়াকে লণ্ডভণ্ড করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, এরই মধ্যে তিনটি রাজ্যের উপকূলরেখার ১০ লাখেরও বেশি বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

নর্থ ও সাউথ ক্যারোলাইনায় আছড়ে পড়ার পর ঝড়টি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে উপকূল থেকে ভেতরের দিকে অগ্রসর হতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।

বৃহস্পতিবার মার্কিন পূর্ব উপকূলে দমকা বাতাসের ঝাপটা ক্রমাগতভাবে বেড়েছে। আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে শুরু করায় এরই মধ্যে এক লাখেরও বেশি বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঝড়ের কারণে যে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে, তা ব্যাপক প্রাণহানি ঘটাতে পারে বলেও অনুমান জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের।

Reneta

বিভিন্ন ছবিতে আশ্রয়কেন্দ্রের বারান্দায় কম্বল, বাতাসে ফোলানো যায় এমন ম্যাট্রেস ও বিছানা নিয়ে মানুষজনকে ভিড় করতে দেখা গেছে।

নর্থ ক্যারোলাইনার কিছু এলাকায় কয়েক ঘণ্টায় এক ফুটের মতো বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলেও বিবিসি জানিয়েছে। সমুদ্রের পানির উচ্চতার সঙ্গে সঙ্গে উপকূলে আছড়ে পড়া ঢেউয়ের তীব্রতাও বাড়ছে।

বাতাসের বেগ আগের তুলনায় কিছুটা কমে যাওয়ায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের তীব্রতার মাত্রা ১-এ নামিয়ে আনলেও তুমুল বৃষ্টি ও ঝড়ের তীব্রতার কারণে ফ্লোরেন্স এখনও যথেষ্ট শক্তিশালী বলেও হুশিয়ার করেছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিডহারিকেন ফ্লোরেন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT