চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলা নয়, আলোচনায় হোক সমাধান

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৩:০৮ অপরাহ্ন ৩০, জুন ২০১৮
সম্পাদকীয়
A A
কোটা সংস্কার

জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া সেই আশ্বাসের পর কোটা সংস্কার আন্দোলন বলতে গেলে অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। তার কথায় আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে যায়। তবে সেই আন্দোলন নতুন করে আবারও আলোচনায় আসছে। শনিবার ‘আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা’র কারণে। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগ নেতারা তাদের ওপর হামলা চালিয়েছে।

তারা বলছেন: ‘শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। হামলায় কমপক্ষে ৫/৬ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন।’

যদিও এ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সাধারণ শিক্ষার্থীরাই অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ঘোষণা দিয়েছেন কোটা পদ্ধতি থাকবে না, তারপরও একটি দল কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা কয়েকজন মিলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। কেন্দ্রীয় লাইব্রেরিকে তারা রাজনীতি চর্চার জায়গা বানিয়েছে। আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। তাই তাদেরকে প্রতিহত করার জন্য সাধারণ শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়েছে।’

কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমরা এর আগে দুই পক্ষের পাল্টা-পাল্টি অবস্থান দেখেছি। উভয় পক্ষের প্রতিহতের ঘোষণা কতোটা ভয়ংকার হতে পারে তাও কারো অজানা নয়। এই আন্দোলনের জেরেই কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তাণ্ডব ঘটেছে। ওই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কখনোই কারো কাম্য নয়।

আজকের হামলায় আমরা কিছু অতি উৎসাহীদের অংশ নিতে দেখেছি। যাদের কোনো শুভ উদ্দেশ্য ছিল না। এটা ঠিক প্রধানমন্ত্রীর ঘোষণার পর আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা যেভাবে পড়ার টেবিলে ফিরে গেছে। ঠিক সেভাবে এ ঘোষণা নিয়ে তাদের প্রত্যাশিত প্রজ্ঞাপন হতে অনেকটাই সময় পার হয়েছে। কিন্তু তারপরও সুযোগ ছিল দুইপক্ষের মধ্যে যোগাযোগের। অার এরজন্য দুইপক্ষের মধ্যে একটা মাধ্যম থাকা দরকার ছিল। যে মাধ্যম দুইপক্ষকেই প্রজ্ঞাপন বিষয়ে সর্বশেষ অগ্রগতি অবহিত করতে পারতো।

কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই মাধ্যমটি নেই। অার নেই বলেই অাজকে এই ধরনের ঘটনা ঘটলো। আমরা মনে করি সরকার এবং অান্দোলনকারীদের মধ্যে সঠিক যোগাযোগের অভাব রয়েছে। আর প্রধানমন্ত্রী স্বয়ং যে আগুন নিভিয়েছেন, তাতে ছাত্রলীগের নাক গলানো উচিৎ হয়নি। এভাবে হামলা চালানোর কোনো প্রয়োজনও ছিল না।

Reneta

অামরা চাই আলোচনার মাধ্যমেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ বিষয়টির সমাধান হোক। এ নিয়ে কোনো সহিংসতা কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না। কেননা আলোচনার কোনো বিকল্প নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদে ১ হাজার বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি উন্মোচন

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জর্জিয়া অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি এড়াতে বিকল্প রুটে সৌদি থেকে তেল আনছে বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT