চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলাকে ‘বিদ্রোহ’ বললেন বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন

ক্যাপিটাল ভবনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনাকে ‘বিদ্রোহ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। 

একটি বিশেষ গোষ্ঠীর তৈরি ‘সঙ্কটপূর্ণ পরিস্থিতি’কে তিনি ‘হিংসাত্মক আক্রমণ’ আখ্যা দিয়ে বলছেন, ‘এটি নজিরবিহীন গুণ্ডাগিরি।’

ঘটনার পর জো বাইডেন বলেন, ‘এই সময়ে আমাদের গণতন্ত্র নজিরবিহীনভাবে দৈন্য পরিস্থিতিতে পড়েছে।’

Banglabid

দেশটির আইনসভা কংগ্রেসের যৌথ অধিবেশন চলার সময় ক্যাপিটল ভবনে ওই তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জো বাইডেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়ে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে এখনই কোনও জাতীয় টিভি চ্যানেলে গিয়ে এই হিংসা থেকে মানুষকে বিরত থাকতে আহ্বান করা উচিত।’

ক্যাপিটাল ভবনে এমন হামলার ঘটনাকে নিছক প্রতিবাদ বলতে নারাজ বাইডেন।

Reneta

তিনি বলেছেন, ‘ক্যাপিটলের ভিতর দাপিয়ে বেড়ানো, জানালা ভাঙা, অফিস দখল করা, আইন প্রনেতাদের জীবন সংশয়ের মধ্য দাঁড় করানো- এসবের কোনটাই নিছক প্রতিবাদ নয়। এটি হিংসাত্মক হামলা।’

বুধবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন গত নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্যে যৌথ অধিবেশনে বসেন, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক সেখানে ঢুকে পড়ে।

তারপর কয়েক ঘণ্টা তাদের দখলে চলে যায় ক্যাপিটল বিল্ডিং। পরে নিরাপত্তাকর্মীরা এসে  বিক্ষোভকারীদের বাইরে বের করে দেয়। সেসময় পুলিশের গুলিতে নিহত হন এক নারী। আহত হন আরও কয়েকজন।

সহিংস এই ঘটনার পর রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়। কিন্তু তারপরও শত শত বিক্ষোভকারীকে রাজপথে জটলা করতে দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাপিটল ভবনে তাণ্ডব: মৃতের সংখ্যা বেড়ে ৪

পরবর্তী

ট্রাম্পের ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্ট ব্লক

পরবর্তী
ট্রাম্প

ট্রাম্পের ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্ট ব্লক

এবার উপস্থাপনায় শবনম ফারিয়া

সর্বশেষ

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT