চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: ঢাবি ভিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের হামলাকারী এবং এর পেছনের অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

রোববার দুপুরে টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে তিনি এ দাবি জানান।

উপাচার্য বলেন, এর আগে আমাদের সহকর্মী অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হামলাকারীদের আক্রমণে নিহত হন। তার বিচারসহ জাফর ইকবালের ওপর হামলার দ্রুত বিচার করতে হবে। হামলাকারীকে সুস্থ করে এর পেছনে যারা আছে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তাহলে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

বিচারহীনতার কারণে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে মন্তব্য করে টিএসসির সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, নৃশংসরা আমাদের চেতনায় আঘাত করছে বারবার। দেশের অস্তিত্ব যারা নষ্ট করতে চায় তারা এ ধরনের হামলার সঙ্গে জড়িত। এর পেছনে অন্য ষড়যন্ত্র আছে।এসময় শিক্ষার্থীরাও ড. জাফর ইকবালের ওপর নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের পেছনের লোকদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে টিএসসি ভিত্তিক সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফর ইকবালজাফর ইকবালের ওপর হামলাঢাবি ভিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT