জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে ১৬ লাখ টাকা দেয়ার অভিযোগে গ্রেফতার গার্মেন্টস মালিক এনামুল হকের দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ড শেষে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট ফারহানার আদালতে তিনি এ জবানবন্দী দেন।
হাটহাজারীতে হামজা বিগ্রেডের জঙ্গী সদস্য আটক মামলায় তাকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়।
গত ৫ সেপ্টেম্বর টঙ্গীর তুরাগ এলাকার গোল্ডেন টাচ এপারেলসের পরিচালক ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করে র্যাব। বাঁশাখালীর জঙ্গী আস্তানা থেকে অস্ত্র উদ্বার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে প্রথম দফায় ৫ দিনের রিমান্ড নেয়া হয়। এই মামলায় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান বন্দী দিয়েছিলেন।
একই অভিযোগে গত ১৮ আগস্ট ঢাকার ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৩ আইনজীবীকে গ্রেপ্তার করে র্যাব। তারা দু’দফায় আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দী দিয়েছে।






