বাংলাদেশ

হাদিসুরের মরদেহ দ্রুত দেশে আনার দাবি বঙ্গবন্ধু নৌ-পরিষদের

বাংলাদেশি জাহাজের নাবিকরা ইউক্রেনে আটকা পড়ে উদ্ধারকাজে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশি জাহাজের নাবিকদের উদ্ধার কার্যক্রমের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের অলিভিয়া পোর্টে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু নৌ-পরিষদ। একই সাথে বাংলার সম্মৃদ্ধি জাহাজের ২৮ নাবিককেও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শের শাহ অভিযোগ করেন, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি জেনেও কেন জাহাজটি নিকটবর্তী বন্দরে নোঙ্গর করেনি, তার কারণ অনুসন্ধান করা প্রয়োজন।

এক্ষেত্রে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কোন গাফলতি আছে কি-না, তাও খুঁজে দেখার দাবি জানান তিনি।

নিহত হাদিসুরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু নৌ-পরিষদ।

বিষয়:ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…