চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাথুরুর মতোই স্বাধীনতা পাবেন রোডস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ০৭, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হাথুরুসিংহে যেমন স্বাধীনতা পেয়েছিলেন, নতুন কোচ স্টিভ রোডসও তেমন স্বাধীনতা পাবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে ইংলিশ কোচ রোডসের সঙ্গে দুই বছর মেয়াদে চুক্তি করেছে বিসিবি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি জানালেন বাংলাদেশ দলের সঙ্গে তার কাজের ধরন নিয়ে।

‘তিনি(রোডস) হাথুরুসিংহের মতোই স্বাধীনতা পাবেন। কোচ হলেন টিচারের মতো। তার উপরে তো কথা বলার দরকার নেই। তার যে সব সাপোর্ট লাগবে, সব তাকে দেয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

হাথুরুসিংহে চলে যাওয়ার পর হেড কোচের জায়গা ফাঁকা ছিল সাত মাসেরও বেশি সময়। আফগানিস্তান সিরিজ পর্যন্ত ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

বাংলাদেশের জন্য উপযুক্ত কোচ নিয়োগে হিমশিম খাওয়ায় সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও কোচ গ্যারি কারস্টেনের শরণাপন্ন হয় বিসিবি। তার পরামর্শেই মাশরাফী-সাকিবরা পেলেন নতুন কোচ।

‘এটা নিয়ে আগেই কাজ করেছি আমরা। আমাদের তিনজনের শর্টলিস্ট ছিল। তিনি(রোডস) সেখানে এক নম্বরে ছিলেন। গ্যারি কারস্টেন যে লিস্ট দিয়েছে, সেখানেও তার নাম ছিল। যেহেতু দুই তালিকায় তার নমা ছিল, এ কারণে তাকেই আমরা কনফার্ম করলাম।’

আফগানিস্তানের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ভারতের দেরাদুনে। দেশে ফিরে ঈদের ছুটি কাটিয়ে টাইগাররা নেবে পড়বেন ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতিতে। বিসিবি সভাপতি জানিয়েছেন ক্যাম্প শুরু হতেই রোডসকে পাবে বাংলাদেশ দল।

‘তাকে এখনই পাওয়া যাবে। সবদিক বিবেচনা করে মনে হয়েছে, সে-ই ঠিক। ঈদের পর, ২০ তারিখের মধ্যে যোগ দিবে। সে বাংলাদেশ দলকে ফলো করে এবং বিশ্বাস করে যে এই দলটাকে অনেকদূর নেয় যাবে।’

ট্যাগ: বাংলাদেশের নতুন কোচলিড স্পোর্টসস্টিভ রোডস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বরাষ্ট্রে বরাদ্দ ২৪ হাজার ৭৭৪ কোটি টাকা

পরবর্তী

রুবেল-সাব্বির-সৈকত বাদ

পরবর্তী

রুবেল-সাব্বির-সৈকত বাদ

ফাইল ফটো

করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানাবেন ব্যবসায়ীরা

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT