চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কোচ হতে আগ্রহীর সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে শেষ মুহুর্তে আগ্রহ দেখিয়েছেন আরও চার বিদেশি। যে কারণে একটু সময় নিয়েই মাশরাফী-সাকিবদের নতুন কোচ ঘোষণা করবে বিসিবি।

বিসিবির নিয়োগ পরীক্ষা দিয়ে গেছেন সাউথ আফ্রিকান কোচ রিচার্ড পাইবাস। রোববার বিসিবি কার্যালয়ে এসে পরীক্ষা দিয়েছেন ক্যারিবীয় কোচ ফিল সিমন্স। এই দুই কোচ ছাড়াও বিসিবির তালিকায় যোগ হয়েছেন আরও কয়েকজন। বিভিন্ন দেশের কোচদের আগ্রহের কথা বেশ আনন্দ নিয়েই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিন বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে তিনি বলেন, ‘রিচার্ড পাইবাস এসেছিলেন। আজকে ফিল সিমন্স প্রেজেন্টেশন দিয়েছেন, সেটাও সবাই দেখেছেন। সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে, আজকেও দুটি বায়োডাটা এসেছে। তারা আগ্রহ জানিয়েছেন এবং তারা ভালো লেভেলের কোচ। হয়ত হেড কোচ না হলেও কোন না কোনভাবে তাদেরকে আমরা আনতে পারি। গতকালকেও দুটো বায়োডাটা পেয়েছি। কাজেই আমরা রেসপন্স পাচ্ছি। আমরা পুরোটাই আজকে বোর্ডে আপডেট করেছি। অনেকের শর্তের সঙ্গে মিলে না, অনেকের টাইমের সঙ্গে মিলে না। তাই এই  জিনিসগুলো আলাদা করে শর্ট লিস্টেড নাম বোর্ডের কাছে এসেছে।

যাচাই-বাছাইয়ের সুযোগ থাকলেও হাথুরুসিংহের উত্তরসূরী কে হবেন- সেটি মোটামুটি নিশ্চিত করে ফেলেছে বিসিবি। নাজমুলে কথায়, ‘এই বোর্ড মিটিংয়ের পর আমরা আরও শর্ট লিস্টেড হয়ে গেছি। শুধু নতুন যে দুজন আজকে দিয়েছে এবং আরেকজন যার সঙ্গে মোটামুটি সবই ঠিক হয়ে গেছে। তার পারিশ্রমিক এবং কবে যোগ দিতে পারবে সেই জিনিসটা যতক্ষণ নিশ্চিত না হবে, সেটার জন্য আমাদের আরও কয়েকটা দিন সময় লাগতে পারে।’

জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের আগে যদি কোচ দলের সঙ্গে যোগ দিতে না পারেন তাহলে বর্তমান কোচিং স্টাফদের কেউই দায়িত্ব সামলাবেন বলে জানান নাজমুল হাসান, ‘পরের সিরিজ শুরুর আগে আমরা যদি কাউকে ফাইনাল করতে না পারি। কিংবা ফাইনাল করলাম তিনি হয়ত পরে আসলেন। যেমন একজন আছে, যিনি বিগ ব্যাশ শেষ হওয়ার আগে আসতে পারছেন না। তখন কী হবে, সেটা নিয়েও আলাপ করেছি। আমাদের এখন যে কোচিং স্টাফ আছে এবং তিন ক্যাপ্টেন। বোর্ড থেকে কাউকে সুপারভাইজ করতে দেব। এই সিরিজের জন্য কাউকে হেড কোচ করার কোনো দরকার নাই। কাউকে হয়ত এই সিরিজটার জন্য দায়িত্ব দিতে পারি। আমাদের এখন যারা আছেন রিচার্ড হ্যালসল, সুনীল যোশী, কোর্টনি ওয়ালশ। বোর্ড থেকে সুপারভাইজ করার জন্য কেউ একজন থাকলেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের নতুন কোচ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT