চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতিয়ায় ইউপি নির্বাচনে ২ চেয়ারম্যানসহ ২৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ২৫, জানুয়ারি ২০২২
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন মো.আলাউদ্দিন ও মোহাম্মদ মুনছুর উল্যাহ। তারা দুজনই নৌকার প্রার্থী।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন গত ৪ জানুয়ারি এই দুই ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বিশেষ ধাপে হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ গ্রহণ করার তারিখ নির্ধারিত হয়েছে ১০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৬ জানুয়ারি ও মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল ১৭ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি। দিন শেষে জানা যায়, দুই চেয়ারম্যান পদসহ ২৪টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়ায় আছেন।

এর মধ্যে সুখচর ইউনিয়নে সাধারণ সদস্য ৯ জন, ৩ জন সংরক্ষিত নারী সদস্য আছেন। এ ছাড়া নলচিরা ইউনিয়নে সাধারণ সদস্য ৯ জন ও সংরক্ষিত নারী সদস্য ৩ জন।

Reneta

জাকির হোসেন বলেন, দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে দুই জন ও সাধারণ সদস্য ১৮ জন এবং ৬ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী তারা নির্বাচিত হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচননোয়াখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT